যুদ্ধবিরতির পর শুরু হয়েছে বন্দিবিনিময় প্রক্রিয়া
, ২০ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়ার পরই শুরু হয়েছে বন্দিবিনিময় প্রক্রিয়া। গত জুমুয়াবার বিকেলে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পর ৭২ ঘণ্টার সময়সীমা শুরু হয়, এই সময়ের মধ্যেই হবে ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দিদের আদান-প্রদান।
একটি সরকারি সূত্রের বরাত দিয়ে গতকাল শনিবার ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ জানায়, ইসরায়েলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে মুক্তির জন্য নির্ধারিত ফিলিস্তিনি বন্দিদের হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে হামাসও আগামীকাল সোমবার মুক্তির জন্য বাকি ইসরায়েলি বন্দিদের প্রস্তুত করছে।
তবে হামাসের নেতারা জানিয়েছেন, নিহতদের দেহ হস্তান্তরে আরো কিছুটা সময় লাগতে পারে। ইসরায়েলের প্রধান সন্ত্রাসী নেতানিয়াহু একাধিকবার বলেছে, ‘জিম্মিরা মৃত বা জীবিত হোক, তাদের সবাইকে একত্রে ফিরিয়ে আনা হবে। ’
মার্কিন সন্ত্রাসী ট্রাম্পের মধ্যস্থতায় করা গাজা পরিকল্পনা অনুসারে বন্দিবিনিময়ের ৭২ ঘণ্টার সময়সীমা ইতিমধ্যেই শুরু হয়েছে। এই সময়ের মধ্যে হামাস ২০ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে, যার পরপরই ইসরায়েল মুক্তি দেবে ২৫০ জন দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দি ও যুদ্ধকালীন সময়ে গ্রেপ্তার হওয়া আরো এক হাজার ৭০০ জনকে।
সন্ত্রাসী ইসরায়েল ইতিমধ্যে মুক্তি পেতে যাওয়া ২৫০ বন্দির নামের তালিকা প্রকাশ করেছে।
ইসরায়েলি কারাগারে এই বন্দিবিনিময় প্রক্রিয়া সম্পন্ন হবে সম্পূর্ণ গণমাধ্যমবিহীন পরিবেশে। আগের মতো কোনো সশস্ত্র প্রদর্শন বা আয়োজন থাকবে না। পুরো প্রক্রিয়াটি তদারক করবে আন্তর্জাতিক রেড ক্রস, যারা মাঠপর্যায়ে অনিয়ম বা লঙ্ঘনের বিষয় নথিভুক্ত করে রিপোর্ট দেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)