ভারত সফরে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান নিয়ে যা বললেন আফগান পররাষ্ট্রমন্ত্রী
আল ইহসান ডেস্ক:
দীর্ঘদিন ধরে আফগান মাটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মোহাম্মদ। তবে এখন আর এসব গোষ্ঠীর কেউই আফগানিস্তানে নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।
গত বৃহস্পতিবার ভারতের বেসরকারি সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মুত্তাকি এই দাবি করেন।
আমির খান মুত্তাকি বলেন, ‘গত চার বছরে আমরা আফগানিস্তান থেকে সব সন্ত্রাসীকে নির্মূল করেছি। তাদের এখন এক ইঞ্চি জমিও দখলে নেই। ২০২১ সালে যার বিরুদ্ধে আমরা অভিযান চালিয়েছিলাম, সেই আফগানিস্তান এখন সম্পূর্ণ বদলে গেছে। ’
পাকিস্তানের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অন্য দেশগুলোকেও আফগানিস্তানের মতো এমন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, যদি তারা শান্তি চায়। ’
মুত্তাকির এ বক্তব্য আসে তার প্রথম ভারত সফরের সময়। এই সফরেই ভারত ও আফগানিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপিত হয়। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানায়, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে দূতাবাসে উন্নীত করা হবে এবং প্রতিবেশী দেশটির অগ্রগতিতে ভারত গভীর আগ্রহী।
সম্প্রতিক কাবুল বিস্ফোরণ প্রসঙ্গে মুত্তাকি পাকিস্তানকে অভিযুক্ত করেন। তিনি বলেন, ‘সীমান্তের কাছে দূরবর্তী এলাকায় একটি হামলা হয়েছে। আমরা মনে করি এটি পাকিস্তানের কাজ, যা ভুল। সমস্যা এভাবে সমাধান হয় না। আফগানিস্তান এখন ৪০ বছর পর শান্তি ও উন্নয়নের পথে। কেউ যেন এতে সমস্যা সৃষ্টি না করে। ’
তিনি সতর্ক করে বলেন, ‘যারা আফগানদের সাহস পরীক্ষা করতে চায়, তারা সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পরিণতি দেখে নিক। আফগানিস্তানের সঙ্গে খেলা ভালো কিছু বয়ে আনবে না। ’
মুত্তাকি বলেন, আফগানিস্তান ইসলামাবাদের সঙ্গে ভালো সম্পর্ক চায়, তবে সেটি একতরফা নয়-উভয়ের সমান প্রচেষ্টা দরকার।
তিনি বলেন, ‘ভারত ও আফগানিস্তানের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ আলোচনা করা। বাণিজ্য বাড়ছে, তাই সব বাণিজ্য রুট খোলা থাকা জরুরি। রুট বন্ধ হলে দুই দেশের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। ’
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।