যুক্তরাষ্ট-ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইরানের হামলা
, ০৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের আইআরজিসি জানিয়েছে, তারা দুই বিশ্ব সন্ত্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযানটিকে একটি ইরানি জাহাজে মার্কিন হামলার সরাসরি ‘প্রতিশোধ’ হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি নৌবাহিনী। গতকাল মঙ্গলবার আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতি অনুযায়ী, এই প্রতিশোধমূলক অভিযানে ‘এমএসসি সারিস্কা’ নামের একটি কার্গো জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়, যেটিকে আইআরজিসি ‘আমেরিকান-জায়নবাদী শত্রু’র মালিকানাধীন হিসেবে চিহ্নিত করেছে।
এর আগে ওমান সাগরে ইরানের পণ্যবাহী জাহাজ ‘লিয়ান স্টার’-এর ওপর হামলা চালিয়েছিল মার্কিন সামরিক বাহিনী। সেই ঘটনার জবাব দিতেই ইরান এই পাল্টা আঘাত হেনেছে।
আইআরজিসি নৌবাহিনী মার্কিন সামরিক বাহিনীকে একটি ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে আখ্যায়িত করে তাদের কর্মকা-ের তীব্র নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছে, “এই অঞ্চলে শিশুহত্যাকারী মার্কিন সামরিক বাহিনীর যেকোনো পরবর্তী আগ্রাসনের মুখে একটি চূড়ান্ত ও চূর্ণ-বিচূর্ণকারী জবাব দেওয়া হবে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)