যুক্তরাষ্ট্র পাশে না থাকলেও ইরানে হামলা চালাবে ইসরায়েল, নতুন যুদ্ধের শঙ্কা
যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না পেলেও ইরানে হামলা চালানোর সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক মুখপাত্র এফি ডেফরিন বলেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়াই এককভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করতে পারে ইসরায়েল।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেফরিন বলেন, ‘আমরা যেকোনো মুহূর্তে শক্তি প্রয়োগ করে হামলা চালাতে প্রস্তুত, এমনকি আমেরিকানদের ছাড়াও।’
ইরানকে এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলকে ধ্বংস করার যে পরিকল্পনা তেহরানের রয়েছে, তা এখনো শেষ হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার হুমকি অব্যাহত রয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনাও কমেনি। এরই মধ্যে ইসরায়েলের সামরিক মুখপাত্রের বক্তব্যে ওয়াশিংটনের সরাসরি সহযোগিতা ছাড়াই তেহরানের বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতির বিষয়টি সামনে এসেছে।
এর আগে গত সেপ্টেম্বরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইরান ইসরায়েলে হামলা চালালে দেশটির সামরিক বাহিনী ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেবে’ এবং অন্ধকারে ডুবিয়ে দেবে।
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান ব্যবহার করে সেখানে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েল। সূত্র: এএফপি।
আরও পড়ুন
সব ›
গণহত্যার রায় মানবে না মিয়ানমার
‘ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো যাবে না’
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান
শুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
এর মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীর বেশকিছু এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ বিষয়ে নেসকো রাজশাহীর ব…
২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারির
ওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা
অভিযানে মেসার্স মা ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং মেসার্স বিশাল মেডিসিন পয়েন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জ…
৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ
নতুন করে শুল্ক আরোপ নিয়ে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) প্রতিবেদনে বাংলাদেশের পাঁচটি বিষয়ক…
৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষ
আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছে
বুধবার (২৫ নভেম্বর) আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির রিটের বিষয়টি নিশ্চিত করেছেন। নড়াইলের কালিয়ার এম …
ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশ
সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-স…
লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।