শুক্রবার

হিজরী
১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০২
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৭ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
যশোরে ৪ কোটি টাকার স্বর্ণের বার জব্দ, প্রাইভেটকারসহ আটক ৩চাঁদা না পেয়ে খুলনায় ২ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিদুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরের ওপর উল্টে পড়ল বাসঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা বাসে অগ্নিসংযোগতরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাকি ৩ দিননতুন দায়িত্বে এ্যানি-টুকুসহ বিএনপির পাঁচ নেতাটেকনাফ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারসেবার মানোন্নয়নে ৭ ঘণ্টা ব্যাহত হতে পারে নগদের সেবামোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা হামলাসরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা-ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগ
জান্তা প্রধানের ঘোষণা :

গণহত্যার রায় মানবে না মিয়ানমার

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, বিকাল ৫:৩৫ আপডেট: ২৭ নভেম্বর, ২০২৬, সন্ধ্যা ৬:৪৯
গণহত্যার রায় মানবে না মিয়ানমার

রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের ‘অনুপযুক্ত’ অংশগুলো মিয়ানমার মেনে চলবে না বলে জানিয়েছেন দেশটির জান্তাপ্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং।

গত সপ্তাহে আদালতের ঐতিহাসিক রায়ের পর এই প্রথম প্রকাশ্যে প্রতিক্রিয়া জানায় সে।

বুধবার এক বৈঠকে মিন অং হ্লাইং বলে, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মিয়ানমার উপযুক্ত পদক্ষেপ নেবে। তবে যেসব নির্দেশনা তাদের কাছে অনুপযুক্ত মনে হবে, সেগুলো মানবে না।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে রায়ের কোন কোন অংশ মিয়ানমারের কাছে আপত্তিকর, তা স্পষ্ট করেননি তিনি।

গত সপ্তাহে আইসিজে রায়ে জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে কোনও রাষ্ট্রের বিরুদ্ধে এটিই আদালতের প্রথম এমন রায়।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সব মিলিয়ে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা কোনও না কোনওভাবে ওই অভিযানের শিকার হয়েছিল। বিচারকদের ৯-৬ ভোটে রায়টি গৃহীত হয়।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। তবে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতেই সেনাবাহিনী অভিযান চালিয়েছিল।

আইসিজে মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গণহত্যা সনদ লঙ্ঘন বন্ধ, অপরাধের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ পরে নির্ধারণ করা হবে। আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

তবে আইসিজের নিজস্বভাবে রায় কার্যকরের ক্ষমতা নেই। এক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক চাপের ওপর নির্ভর করতে হয়।

এদিকে রোহিঙ্গা জনগোষ্ঠী ও মানবাধিকার সংগঠনগুলো রায়কে স্বাগত জানিয়েছে। যুক্তরাজ্যও মিয়ানমারের সামরিক বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমার। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে থাকা দেশটি আবারও বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে আইসিজের রায় প্রত্যাখ্যানের অবস্থান সেই প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: বিবিসি

  1. Muhammad Asir Ahnaf ✓অগ্রগামী পাঠক
    🏴🏴🏴🏳️🏳️🏳️🏳️

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
যশোরে ৪ কোটি টাকার স্বর্ণের বার জব্দ, প্রাইভেটকারসহ আটক ৩ শুক্রবার (২৭ নভেম্বর) যশোর-নড়াইল মহাসড়কে ঝুমঝুমপুরে এলাকায় বিজিবি-৪৯ ব্যাটালিয়নের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘ… ১ ঘণ্টা আগে চাঁদা না পেয়ে খুলনায় ২ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি চাঁদা না পেয়ে খুলনায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর লবণ… ১ ঘণ্টা আগে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরের ওপর উল্টে পড়ল বাস শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার সাউদের খালপাড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জা… ১ ঘণ্টা আগে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা বাসে অগ্নিসংযোগ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় এ ঘটনা ঘ… ১ ঘণ্টা আগে তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাকি ৩ দিন তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাকি ৩ দিন ১ ঘণ্টা আগে নতুন দায়িত্বে এ্যানি-টুকুসহ বিএনপির পাঁচ নেতা নতুন দায়িত্বে এ্যানি-টুকুসহ বিএনপির পাঁচ নেতা ১ ঘণ্টা আগে টেকনাফ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার শুক্রবার (২৭ নভেম্বর) আনুমানিক ভোর ৪টার দিকে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জিম্বংখালী বিওপির নিয়মিত ব… ১ ঘণ্টা আগে সেবার মানোন্নয়নে ৭ ঘণ্টা ব্যাহত হতে পারে নগদের সেবা এতে বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিট থেকে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত সেবার মানোন্নয়ন… ১ ঘণ্টা আগে মোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা হামলা বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ন… ১ ঘণ্টা আগে আবার বাড়লো সয়াবিন তেলের দাম আবার বাড়লো সয়াবিন তেলের দাম ১১ ঘণ্টা আগে চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি র‍্যাম্প চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি র‍্যাম্প ১২ ঘণ্টা আগে গাজীপুরে আন্দোলনকারীদের সড়ক অবরোধের চেষ্টা, বন্ধ ৩২ কারখানা গাজীপুরে আন্দোলনকারীদের সড়ক অবরোধের চেষ্টা, বন্ধ ৩২ কারখানা ১২ ঘণ্টা আগে