যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক মূল্য তুলনা করে -অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
পিটার হাসের প্রতিষ্ঠান দেখে নয়, আন্তর্জাতিক মূল্য তুলনা করে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রদূত পিটার হাস যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি প্রতিষ্ঠানের হলেও কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে নয়, বরং দেশের চাহিদার কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও জানান, বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও এর ফলে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।