যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
, ২৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ রবি’ ১৩৯১ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দেশের টাকা পাচার করে যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে এমন ২৫২ জন আমলা, পুলিশসহ সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের একটি তালিকা পাওয়া গেছে। সরকারের শীর্ষ মহলে পাঠানো হয়েছে সেই তালিকা। এই তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, এই ২৫২ জনের মধ্যে অন্তত ৩০ থেকে ৩৫ জন পুলিশের ওসি (ইন্সপেক্টর) রয়েছে। এদের কারও আবার একাধিক বাড়িও আছে। যুক্তরাষ্ট্রে কারা বাড়ি কিনেছেন? এই বিষয় নিয়ে কয়েকমাস ধরে তদন্ত করছিল একটি গোয়েন্দা সংস্থা। সেই রিপোর্টটি এখন সামনে এসেছে। এদের সবাই দেশ থেকে টাকা পাচার করে যুক্তরাষ্ট্রে নিয়েছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেনবিশেষজ্ঞরা।
সরকারের সচিব পদমর্যাদার কর্মকর্তা ছাড়াও পুলিশের শীর্ষ কর্মকর্তাও রয়েছে ওঠে আসা এই তালিকায়। যারা সরকারের আস্থাভাজন হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। শুধু এই সরকারের আমলে নয়, বিগত সরকারগুলোর সময়ও আমলা, পুলিশ কর্মকর্তাসহ সরকারী কর্মকর্তারা বিদেশে টাকা পাচার করেছেন। তখনও কয়েকশ’ সরকারী কর্মকর্তা-কর্মচারীর বিদেশে সম্পদ থাকার তালিকা প্রকাশ হয়েছিল। এমন অনেকেই এখন বিদেশে নিজেদের সেই সব বাড়িতে অবস্থান করে দেশের বিরুদ্ধে অপপ্রচার করছেন। বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন কর্মকা- করেছে। ফলে জনগণের ভোট নিয়ে তাদের চিন্তা করার কোন প্রয়োজন নেই। কিন্তু এসব অসৎ কর্মকর্তাদের কারণে দেশে বিদেশে প্রধানমন্ত্রীকেই নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। গত জানুয়ারি মাসে জাতীয় সংসদে বিদেশে বাড়ি-গাড়ি আছে এমন আমলাদের তালিকা সংসদে প্রকাশের দাবি করেছিলেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তখন তিনি বলেছিলেন, গণমাধ্যমে এসেছে আমলাদের বিদেশে প্রচুর সম্পদ আছে। আমলাদের মধ্যে কাদের বিদেশে বাড়ি-গাড়ি আছে তাদের তালিকা সংসদে প্রকাশ করা উচিৎ। তাদের বরখাস্ত করে বিচারের আওতায় আনা উচিৎ। এমনকি তাদের ফাঁসি দেওয়া উচিৎ বলে মন্তব্য করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি।
বিদেশে বাড়ি আছে এমন একজন পুলিশ ইন্সপেক্টর (ওসি) বলেন, ‘একটি থানায় পোস্টিং নিতে আমাদের ২০ থেকে ৫০ লাখ টাকা ঘুষ দিতে হয়। তারপরও এক বছর থাকা যায় না। এখন টাকা কামানো ছাড়া আমাদের কী করার আছে? মানুষের সেবা দেবো কখন? এর মধ্যে আবার রাজনৈতিক তদবির আছে। এখন আপনি যদি দুর্নীতি করেন বা দুর্নীতির সাথে জড়িয়ে যান তাহলে তো আপনাকে নিরাপত্তা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতেই হবে। সরকার বদল হলে আমি যে দেশে থাকত পারব, চাকরি করতে পারব তার নিশ্চয়তা কী? ফলে আমাকে আগে থেকেই বিদেশে থাকার সব ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে। স্ত্রী-সন্তানদের আগেই সেখানে পাঠিয়ে নাগরিকত্বসহ পুরো পরিবার থেকে যাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ‘এই ধরনের তথ্য আমাদের জন্য খুবই উদ্বেগের। তারা জনগণের টাকা বা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা লোপাট করে বিদেশে নিয়ে গেছেন। যারা সমাজের মানুষের কল্যাণে কাজ করবেন তারা যদি নিজেদের উন্নয়নে ব্যস্ত থাকেন তাহলে দেশের মানুষের উন্নয়ন হবে কীভাবে? সংবাদ মাধ্যমে যখন এই ধরনের খবর আসে তখন তাদের প্রতি মানুষের আর শ্রদ্ধাবোধ থাকে না। এখন সরকারের উচিৎ হবে বিদেশে যারা সম্পদ কিনেছেন তাদের সম্পদগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। এখন এই টাকা যেহেতু বিদেশে আছে, ফলে সেখান থেকে ফিরিয়ে আনাও কঠিন। তবে সরকারীভাবে চেষ্টা করতে হবে, সেই সম্পদ বিক্রি করে টাকা দেশে নিয়ে আসার।’
দুই বছর আগে একটা রিপোর্ট প্রকাশ হয়েছিল, সেখানে বলা হয়েছিল, আমদানি ও রফতানির প্রকৃত তথ্য গোপন করে ১০ বছরে (২০০৬ থেকে ২০১৫) বাংলাদেশ থেকে ৬ হাজার ৩০৯ কোটি ডলার পাচার হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৫ লাখ হাজার কোটি টাকা।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) অর্থ পাচারের এই তথ্য প্রকাশ করেছিল। জিএফআই বলেছে, ২০১৫ সালে বাংলাদেশ থেকে ৫৯০ কোটি ডলার বা ৫০ হাজার কোটি টাকা পাচার হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী, সংসদে ক্ষোভ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খোলা চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












