যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক, রেস্তোরাঁয় কমছে ক্রেতা
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিস রোগের প্রাদুর্ভাবের কারণে লেটুস খাওয়া নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এর প্রভাবে বিভিন্ন রেস্তোরাঁয় ক্রেতার সংখ্যা কমে গেছে এবং সুপারমার্কেটেও লেটুসের বিক্রি কমতে শুরু করেছে।
মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জানিয়েছে, বহু অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া এই রোগের সঙ্গে রেস্তোরাঁয় পরিবেশিত আইসবার্গ লেটুসের সম্পর্ক পাওয়া গেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ওই লেটুস মেক্সিকোর মধ্যাঞ্চলে অবস্থিত টেইলর ফার্মসের খামার থেকে সরবরাহ করা হয়েছিলো।
তবে সম্ভাব্য দূষিত সব লেটুস বাজার থেকে সরিয়ে নেওয়ার দাবি করলেও আক্রান্তের সংখ্যা বাড়ছেই।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, রোগের সম্ভাব্য আরও কয়েকটি উৎস খুঁজে দেখা হচ্ছে। নর্থ ক্যারোলাইনায় আক্রান্তদের খাদ্যতালিকা বিশ্লেষণ করে পার্সলি ও ধনেপাতাকে সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত অনেক ভোক্তা তাজা লেটুস কেনা কমিয়ে দিয়েছে। একই সঙ্গে যেসব রেস্তোরাঁর মেন্যুতে সালাদ বা লেটুসভিত্তিক খাবার বেশি, সেসব জায়গায়ও ক্রেতা কমে গেছে।
প্লেসার ডটএআই-এর তথ্য অনুযায়ী, ১৩ জুলাইয়ের পর থেকে ট্যাকো বেলের প্রতিটি শাখায় ক্রেতার উপস্থিতি কমেছে।
মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ৬৭০৭ জন। এছাড়া আরও ১১ হাজার ৫০০-এর বেশি সন্দেহভাজন সংক্রমণের ঘটনা তদন্তাধীন।
সবচেয়ে বেশি আক্রান্ত অঙ্গরাজ্যগুলোর একটি মিশিগানে গত মঙ্গলবার পর্যন্ত ৯ হাজার ৬৮০টি সংক্রমণের তথ্য পাওয়া গেছে, যা আগের দিনের তুলনায় ৪২৭টি বেশি। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)