যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কূটনীতিক তারেক আরিফুল ইসলাম। তিনি সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে যোগ দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত ৩ সেপ্টেম্বর (বুধবার) তার নিয়োগ নিশ্চিত করা হয়। এর আগে রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব করার পর ওয়াশিংটনে রাষ্ট্রদূতের পদটি শূন্য ছিল।
তারেক আরিফুল ইসলাম গত বছরের জুনে জাতিসংঘের জেনেভা দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেন। তার আগে তিনি শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৮ সালে কূটনৈতিক ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি, কলকাতায় উপ-হাইকমিশনার এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তারেক আরিফুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশলে স্নাতক এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে কূটনীতি ও বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।