যুক্তরাষ্ট্রে বসে চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ভারতীয় বিশেষজ্ঞ গ্রেপ্তার
, ১৭ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রে বসে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে একজন ভারতীয় বিশেষজ্ঞকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছে, ওই ভারতীয় বিশেষজ্ঞ মার্কিন পররাষ্ট্র দপ্তরে উপদেষ্টার দায়িত্ব পালন করছিলো। তার বিরুদ্ধে ১ হাজার পৃষ্ঠারও বেশি গোপন প্রতিরক্ষা তথ্য ‘অবৈধভাবে ধরে রাখার’ অভিযোগ আনা হয়েছে।
ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলার মার্কিন হ্যালিগানের এক বিবৃতি অনুসারে, একটি ফেডারেল তদন্তের পর কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের সিনিয়র ফেলো এবং টাটা চেয়ার ফর স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের অ্যাশলে জে. টেলিসকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসিকিউটররা অভিযোগ করেছে, প্রতিরক্ষা-সম্পর্কিত নথিপত্র ‘অননুমোদিতভাবে দখল বা ধরে রাখা’ নিষিদ্ধ থাকলেও টেলিস এই ধারাটি লঙ্ঘন করেছে।
হ্যালিগান বলে, টেলিস তাদের তদন্তের অংশ হিসেবে নিরাপদ স্থান থেকে গোপন নথিগুলো সরিয়ে ফেলেছিলো এবং চীনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলো।
সে আরও বলেছে, এই মামলায় অভিযোগগুলো আমাদের নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য গুরুতর ঝুঁকির বহন করে। মার্কিন আইন অনুসারে, দোষী সাব্যস্ত হলে টেলিসকে দশ বছরের কারাদ- এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।
ফক্স নিউজের উদ্ধৃতি দেওয়া আদালতের নথি অনুসারে, টেলিস ২০০১ সালে পররাষ্ট্র দপ্তরে কাজ শুরু করে।
মিডিয়া রিপোর্টে উদ্ধৃত আদালতের নথি অনুসারে, তার ভার্মন্টের বাসভবনে তল্লাশির সময় কর্তৃপক্ষ ‘সর্বাধিক গোপন’ এবং ‘গোপন’ লেখা এক হাজারেরও বেশি পৃষ্ঠার নথি খুঁজে পেয়েছে।
ফেডারেল প্রসিকিউটররা দাবি করেছে, টেলিস ২৫ সেপ্টেম্বর মার্কিন বিমান বাহিনীর গোপন নথি ছাপিয়েছিলো। এতে সামরিক বিমানের সক্ষমতা সম্পর্কে তথ্য ছিলো। গত কয়েক বছর ধরে সে চীনা সরকারি কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)