যুক্তরাষ্ট্রে গৃহহীনের সংখ্যা রেকর্ড পরিমাণ বৃদ্ধি
মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহহীনদের সংখ্যা রেকর্ড সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। গত জুমুয়াবার (২৭ ডিসেম্বর) সরকারি পরিসংখ্যানে প্রকাশিত তথ্যে এমন চিত্র দেখা গেছে।
ইউএস ডিপার্টমেন্ট অব হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট (এইচইউডি) জানিয়েছে, ২০২৪ সালে দেশটিতে গৃহহীন মানুষের সংখ্যা সাত লাখ ৭০ হাজার। যা ২০২৩ সালের চেয়ে ১৮ শতাংশ বেশি।
২০০৭ সালে এইচইউডি গৃহহীন মানুষের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করে। এরপর থেকে এ বছরই সবচেয়ে বেশি মানুষকে গৃহহীন অবস্থায় পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাশ্রয়ী মূল্যের আবাসনের অভাব, অভিবাসনপ্রত্যাশী ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে।
এইচইউডি এর প্রতিবেদনে দেখা গেছে, অনেক শহরেই গত বছরের তুলনায় বেশি মানুষ গৃহহীনতার সম্মুখীন হয়েছে। সূত্র: সিএনএন
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।