পাঁচ দিন ধরে শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়
পঞ্চগড়ে গত ৫ দিন ধরে তৃতীয় দফায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে ৯ ডিগ্রির ঘরে রয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল জুমুয়াবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ডিসেম্বর থেকে ৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হওয়ায় চার দিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে। এর আগে ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ৬ দিন মৃদু শৈত্যপ্রবাহ ছিল।
স্থানীয়রা বলছেন, দিন-রাত দুই রকম তাপমাত্রা অনুভব হচ্ছে। সন্ধ্যা থেকে পরের দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত তীব্র কনকনে শীতে হাড় কাঁপতে থাকে। রাতে তাপমাত্রা জিরো ডিগ্রিতে নেমে আসছে এমন মনে হয়।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছে, গতকালও তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে নেমেছে। গত ৫ দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ডিসেম্বর থেকে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এই হিমাঞ্চলে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।