আগামী এডিপি হতে পারে ২ লাখ ৭০ হাজার কোটি টাকার
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য বাস্তবায়নযোগ্য ও তুলনামূলক ‘ছোট’ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রণয়ন করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের মূল এডিপির চেয়ে মাত্র ৫ হাজার কোটি টাকা বা ২ শতাংশ বেশি। এর আগে কখনো এক বছরের ব্যবধানে নতুন এডিপির আকার এতটা কম হয়নি। অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের জন্য যে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি হাতে নেওয়া হয়েছিল, বছরের মাঝামাঝি সময়ে এসে দেখা যাচ্ছে, এর সিংহভাগ অর্থই খরচ করা সম্ভব হচ্ছে না। ফলে, চলতি অর্থবছরের এডিপিতে মোটা অঙ্কের কাটছাঁট করা হচ্ছে। কাটছাঁটের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা। ফলে, মূল এডিপির তুলনায় সংশোধিত এডিপির আকার কমেছে ১৮ শতাংশ, যা একটি রেকর্ড। এর আগে খুব কম সময়ে এডিপির পরিমাণ এত কমানো হয়নি।
পরিকল্পনা কমিশনের সর্বশেষ পরিসংখ্যানে দেখানো হয়েছে, চলতি অর্থবছরে প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এডিপি বাস্তবায়নের হার মাত্র ৬ শতাংশ। এই সময়ে যেখানে ব্যয় হওয়ার কথা ছিল ৮৮ হাজার ৩৩ কোটি টাকা, সেখানে ব্যয় করা সম্ভব হয়েছে মাত্র ২৩ হাজার ৫১৪ কোটি টাকা। তাই, সরকার আগামী অর্থবছরের জন্য অবাস্তবায়নযোগ্য উচ্চাভিলাষী এডিপি প্রণয়ন না করতে নির্দেশনা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)