যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করতেও তাড়াহুড়া!
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চুক্তি করতে তাড়াহুড়ো করছে অন্তবর্তী সরকার। নির্বাচেন আগে আগেই আগামী ৯ই ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে। ওয়াশিংটনের আরোপিত ‘পাল্টা শুল্ক’ হ্রাস এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে এদিন চূড়ান্ত চুক্তিতে বসছে যুক্তরাষ্ট্রের সাথে বসতে চায় অন্তর্বর্তী সরকার।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।
বাণিজ্য সচিব জানান, চুক্তির খসড়া প্রস্তুত এবং স্বাক্ষরের অনুমোদন চেয়ে সামারি পাঠানো হয়েছে। সুবিধা পেতে বাংলাদেশকে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার প্রতিশ্রুতি দিতে হয়েছে। এর অংশ হিসেবে আগামী কয়েক বছরে বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনা, জ্বালানি তেল, এলএনজি, গম এবং তুলা আমদানি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়।
এলডিসি থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে কাজ করছে। সচিব জানান, আগামী ৬ই ফেব্রুয়ারি জাপানের সাথে এফটিএ স্বাক্ষরিত হবে এবং দক্ষিণ কোরিয়ার সাথে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের এফটিএ নিয়ে উদ্বেগের কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, পোশাক খাতে বাংলাদেশের সক্ষমতা রাতারাতি অন্য কেউ অর্জন করতে পারবে না। এছাড়া মার্কিন তুলা ব্যবহারের মাধ্যমে তৈরি পোশাকে বিশেষ শুল্ক সুবিধা (কিউমুলেশন বেনিফিট) পাওয়ার আশা করছে ঢাকা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।