যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশে নির্বাচনে অনেক লোক অংশ নেন -স্থানীয় সরকারমন্ত্রী
আমাদের জাতীয় নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কংগ্রেসম্যান ৫ বা ৭ তারিখে (জানুয়ারি) আমার মন্ত্রণালয়ের অফিসে এসেছিলো। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করে বললো, এখানে (বাংলাদেশে) তো নির্বাচনে অনেক লোক অংশ নেয়।
তখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কে জিজ্ঞেস করলে সে জানালো সেখানে তো একমাস ধরে নির্বাচন হয়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানতে অনুষ্ঠিত ছায়া সংসদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আমি নেদারল্যান্ডে গেলাম। সেখানে ঘর থেকে বসে ইমেইলে ভোট দেওয়ার ব্যবস্থা আছে। পোস্ট অফিসের মাধ্যমে, ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। তারপর ২৫ শতাংশ মানুষ ভোট দেয়নি, এজন্য নির্বাচন বাতিল করা হয়েছিল।
এদিকে আমেরিকা ২০-৩০ জন সাংবাদিককে পিটিয়ে জেলে ঢুকিয়েছে বলে সমালোচনাও করেন মন্ত্রী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।