যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের পেয়ারা রপ্তানির সুযোগ রয়েছে -মার্কিন রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের পেয়ারা রপ্তানির সুযোগ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলী ভাসমান পেয়ারার হাট পরিদর্শনের পর সে একথা বলেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভীমরুলী সফরে যায় মার্কিন রাষ্ট্রদূত।
বাংলাদেশের পেয়ারার গুণগত মান ও স্বাদের প্রশংসা করে সে জানায়, যুক্তরাষ্ট্রে পেয়ারা রপ্তানির সম্ভাবনার বিষয়ে সে তার দেশের সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবে।
বর্ষা মৌসুমে দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান কৃষি পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত এই ভীমরুলী হাট।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।