যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ থেকে অধিকতর ওষুধ নিতে অনুরোধ জানালেন পররাষ্ট্রমন্ত্রী
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২২ জুন, ২০২৩ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি ডায়াডিক এর প্রেসিডেন্ট ও সিইও মার্ক এমালফার্ব গত মঙ্গলবার (২০ জুন) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এ সময় বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প সর্বাধুনিক কারিগরি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক মানের ওষুধ উৎপাদন করছে এবং বিশ্বের অনেক দেশে প্রতিযোগিতামূলক দামে ওষুধ রপ্তানি করছে।
মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে অত্যাধিক উৎপাদন ব্যয়ের কারণে ওষুধের মূল্য অনেক বেশি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঐসব দেশের বড় বড় কোম্পানি বাংলাদেশের ওষুধ শিল্পে বিনিয়োগ এবং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে তুলনামূলক সুবিধা গ্রহণ করতে পারে। এক্ষেত্রে তিনি ভ্যাক্সিন উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সাথে ডায়াডিকের মতো বিশ্বখ্যাত বায়োটেকনোলজি কোম্পানির সহযোগিতার উদ্যোগের জন্য মার্ক এমালফার্বকে ধন্যবাদ জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে এবং মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি ডায়াডিকের মধ্যে ভ্যাক্সিন উৎপাদন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।
সাক্ষাতকালে ডায়াডিক এর প্রেসিডেন্ট মার্ক এমালফার্ব বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ভ্যাক্সিন উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের বিষয়ে অবহিত করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)