যুক্তরাজ্যে শিশুকে বাঁচাতে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে
, ০৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৪ জুলাই, ২০২৬ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
এসেক্স পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে ওয়েস্ট মার্সির সি ভিউ হলিডে পার্ক–সংলগ্ন এলাকায় একাধিক ব্যক্তি পানিতে বিপদে পড়েছেন—এমন খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্যারামেডিকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও এক কিশোরী ও চল্লিশোর্ধ্ব এক নারীকে মৃত ঘোষণা করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে এয়ার অ্যাম্বুলেন্সে এবং তিনজনকে সড়কপথে হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত নারীর নাম সেলিনা রহমান। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। সেলিনা যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি মুজিবুর রহমানের কন্যা। তিনি যুক্তরাজ্য যুবদল নেতা মনসুর রহমানের স্ত্রী। নিহত কিশোরী তাদের ১৫ বছর বয়সী মেয়ে। মনসুর রহমান সিলেটের বিএনপি নেতা শেখ মখন মিয়ার সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, জোয়ারের স্রোতে পরিবারের সাত বছর বয়সী একটি শিশু ভেসে যেতে শুরু করলে তাকে উদ্ধার করতে মা ও মেয়ে পানিতে নামেন। শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই তারা দুজনই সাগরের প্রবল স্রোতে তলিয়ে যান। তবে এ ঘটনার কারণ সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
এসেক্স পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর অ্যাল পিচার বলেছেন, নিহতদের পরিবারের প্রতি তাদের গভীর সমবেদনা রয়েছে। তিনি জানান, ঘটনার সময় সৈকতে উপস্থিত ছিলেন বা কারও কাছে এ ঘটনার ছবি কিংবা ভিডিও থাকলে তদন্তের স্বার্থে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)