যুক্তরাজ্যের ইসরায়েলগামী অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম
, ২৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্য থেকে সন্ত্রাসী ইসরায়েলের উদ্দেশে পাঠানো সামরিক যন্ত্রাংশের দুটি চালান জব্দ করেছে বেলজিয়াম। দেশটির আকাশসীমা ও মাটিতে সামরিক সরঞ্জাম পরিবহনে বিদ্যমান নিষেধাজ্ঞা অমান্য করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গেছে, চালান দুটি যুক্তরাজ্য থেকে পাঠানো হয়ে সন্ত্রাসী ইসরায়েল-এর দিকে যাচ্ছিল এবং লিয়েজ বিমানবন্দর হয়ে ট্রানজিট হওয়ার কথা ছিল। সম্প্রতি বিমানবন্দরটিতে তল্লাশি চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করা হয়।
এর আগে ব্রিটিশ গণমাধ্যম ডিক্লাসিফাইড, বেলজিয়ান এনজিও ভ্রেইডেসাক্টি, আইরিশ সংবাদমাধ্যম দ্য ডিচ এবং প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট বেলজিয়াম হয়ে ইসরায়েলে অস্ত্র পাঠানোর বিষয়টি নিয়ে ব্রাসেলস কর্তৃপক্ষকে সতর্ক করেছিল।
তল্লাশির পর এক বিশেষজ্ঞ প্রকৌশলী জব্দ করা মালামালের মধ্যে অগ্নিনির্বাপক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সামরিক বিমানের যন্ত্রাংশ শনাক্ত করেন।
অভিযোগ রয়েছে, এসব সরঞ্জাম যথাযথ ঘোষণা ছাড়াই ‘সাধারণ বিমানের যন্ত্রাংশ’ হিসেবে পাঠানো হয়েছিল। এ ঘটনায় বেলজিয়াম কর্তৃপক্ষ ইতোমধ্যে ফৌজদারি তদন্ত শুরু করেছে।
ওয়্যালুন আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, এই চালানের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠান হলো মার্কিন অ্যারোস্পেস কোম্পানি ‘মুগ’। প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যের কারখানা থেকে এর আগেও একইভাবে বেলজিয়াম হয়ে ইসরায়েলে একাধিক চালান পাঠানো হয়েছে বলে জানা গেছে।
তদন্ত সূত্র বলছে, এসব চালান ‘ওপেন ইন্ডিভিজুয়াল এক্সপোর্ট লাইসেন্স’-এর আওতায় পাঠানো হচ্ছিল। অন্তত ১৭টি চালান একই পদ্ধতিতে যুক্তরাজ্য থেকে লিয়েজ হয়ে ইসরায়েলে গেছে বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে ‘অপারেশন নাসর’ শুরু -আইআরজিসি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)