সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক:
যিকিরের মাধ্যমে ইলমে তাসাউফ অর্জন করা ফরয (১ম পর্ব)
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা জ্বীন শরীফ উনার ১৪, ১৫, ও ১৬নং পবিত্র আয়াত শরীফ সমূহে ইরশাদ মুবারক করেন,
أَنَّا مِنَّا الْمُسْلِمُوْنَ وَمِنَّا الْقَاسِطُوْنَ ۖ فَمَنْ أَسْلَمَ فَأُولَـٰئِكَ تَحَرَّوْا رَشَدًا ﴿١٤﴾ وَأَمَّا الْقَاسِطُوْنَ فَكَانُوْا لِجَهَنَّمَ حَطَبًا ﴿١٥﴾ وَأَنْ لَّوِ اسْتَقَامُوْا عَلَى الطَّرِيْقَةِ لَأَسْقَيْنَاهُمْ مَّاءً غَدَقًا ﴿١٦﴾
অর্থ : নিশ্চয়ই আমাদের মধ্যে কিছু রয়েছে মুসলমান আর কিছু রয়েছে অবাধ্য। অত:পর যারা আত্মসমর্পণ করল বা দ্বীন ইসলাম গ্রহণ করল, উনারাই সত্য, সঠিক পথ বেছে নিলেন। আর যারা অবাধ্য তারা জাহান্নামের লাকড়ি হবে। যদি তারা ত্বরীকার উপর ইস্তেকামত থাকতো, অবশ্যই আমি তাদেরকে পর্যাপ্ত পানি দ্বারা সিক্ত করতাম। সুবহানাল্লাহ!
অর্থাৎ যারা মহান আল্লাহ পাক উনার যিকির করবে তারা ত্বরীকার উপর ইস্তেকামত থাকতে পারবে, মহান আল্লাহ পাক উনার মুহব্বত-মারিফাত হাছিণ করতে পারবে।
পানি দ্বারা মানুষ যেরূপ ইতমিনান লাভ করে থাকে তদ্রুপ মহান আল্লাহ পাক উনার যিকির উনার দ্বারা অন্তর ইতমিনান লাভ করে। তাই মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
أَ لَا بِذِكْرِ اللّٰـهِ تَطْمَئِنُّ الْقُلُوْبُ ﴿سورة الرعد ٢٨﴾
অর্থ : সাবধান! মহান আল্লাহ পাক উনার যিকির দ্বারাই অন্তর ইতমিনান লাভ করে। সুবহানাল্লাহ!
এছাড়া মহান আল্লাহ পাক উনার যিকির করার দ্বারা মানুষ ইহকাল ও পরকালে কামিয়াবী হাছিল করতে পারবে। যেমন এ প্রসঙ্গে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
وَاذْكُرُوا اللّٰـهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ ﴿١٠﴾
অর্থ : তোমরা বেশি বেশি মহান আল্লাহ পাক উনার যিকির করো। অবশ্যই তোমরা কামিয়াবী লাভ করবে। (পবিত্র সূরা জুমুয়া শরীফ- ১০)
যিকির উনার ফযিলত সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে,
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَعَلٰى عَنْهُ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّه كَانَ يَقُوْلُ لِكُلِّ شَىْءٍ صِقَالَةٌ وَ صِقَالَةُ الْقُلُوْبِ ذِكْرُ اللهِ وَمَا مِنْ شَيْءٍ أَنْجٰى مِنْ عَذَابِ اللهِ مِنْ ذِكْرِ اللهِ قَالُوْا وَلَا الْجِهَادُ فِىْ سَبِيْلِ اللهِ قَالَ وَ لَا أَنْ يَّضْرِبَ بِسَيْفِه حَتّٰى يَنْقَطِعَ .( رواه البيهقي)
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “প্রত্যেক জিনিস পরিষ্কার করার যন্ত্র রয়েছে, অন্তর পরিষ্কার করার যন্ত্র হচ্ছে, মহান আল্লাহ পাক উনার যিকির। মহান আল্লাহ পাক উনার যিকির ব্যতীত এমন কিছু নেই যা উনার আযাব থেকে নাযাত দিতে পারে। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বললেন, মহান আল্লাহ পাক উনার পথে জিহাদ করাও কি নয়? মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, তরবারী দ্বারা আঘাত করাও না যে পর্যন্ত না তা ভেঙ্গে যায়।”
অর্থাৎ মহান আল্লাহ পাক উনার দুশমনকে তরবারী দ্বারা আঘাত করলেও সেটা মহান আল্লাহ পাক উনার যিকিরকারীর সমতুল্য হবে না, যে পর্যন্ত না তরবারি ভেঙ্গে গিয়ে শহীদ হয়ে যাবে। আর একমাত্র মহান আল্লাহ পাক উনার যিকিরের দ্বারাই বান্দা আযাব থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ!
(সংকলনে : মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা শাখা)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৭)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ। খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৫)
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পশু-পাখিদের মহব্বত ও সম্মান প্রদর্শনের কিছু নমুনা (৪)
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত ক্বায়লা বিনতে মাখরামা আত তামীমিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান (৩য় পর্ব)
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












