যারা ৭ মার্চ মানে না তাদের নিয়ে সন্দেহ আছে -পররাষ্ট্রমন্ত্রী
যারা ঐতিহাসিক ৭ মার্চ মানে না বা পালন করে না, তারা স্বাধীনতাকে বিশ্বাস করে কি না সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে ৭ মার্চ উপলক্ষ্যে ধানমন্ডির ৩২ নম্বরে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ৭ মার্চকে অস্বীকার করে, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে এটি হচ্ছে সন্দেহজনক। বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা ৭ মার্চ ছাড়া হতে পারে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।