‘যারা মা-বোনদের বোরখা খুলে ফেলতে চায়, ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে বিবস্ত্র করবে’
সিরাজগঞ্জ সংবাদদাতা:
এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত বলেছে, প্রিয় মা-বোনেরা, আমরা দেখছি গত একমাস ধরে একটি দল আপনাদের হিজাব, বোরখা, ছায়া টেনে খুলে ফেলতে চায়। আজকে যারা আমার মা-বোনদের বোরখা খুলে ফেলতে চায়, তারা ক্ষমতায় আসলে বাংলাদেশকে বিবস্ত্র করে ফেলবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভায় এ কথা বলে হাসনাত।
নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থেকে দায়িত্বপালনের আহ্বান জানায় হাসনাত। প্রশাসনের লোকজনকে উদ্দেশ্য করে সে বলেছে, বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করেছেন। দিনের ভোট রাতে করেছেন, মরা মানুষকে কবর থেকে তুলে এনে ভোট দিয়েছেন, আমি-ডামি নির্বাচন পরিচালনা করেছেন। এসপি-ডিসিরা সাক্ষী থেকে, ওসি-কনস্টেবলরা সাক্ষী থেকে এসব জনগণবিরোধী কার্যক্রম আপনারা করেছেন। আপনাদের প্রতি জনগণের যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা দূর করে আস্থা ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে জনতার কাতারে নেমে এসে জনতার নির্বাচন করেন। জনগণ আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।