যারা কোন অপকর্মের সাথে ছিল না, তাদের সাথে যেন অন্যায় না হয় -সারজিস
নিজস্ব প্রতিবেদক:
১৬ বছরে আওয়ামী লীগ যেভাবে বিএনপি-জামাতসহ অন্য দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়েছে, গুম, খুন ও নির্যাতন করেছে, তার পুনরাবৃত্তি যাতে আর না হয় তেমনটাই দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
গত জুমুয়াবার পঞ্চগড়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
সারজিস বলেন, আমরা দেখেছি বিগত ১৬ বছরে আওয়ামী লীগ কীভাবে বিএনপি-জামায়াতসহ অন্য দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়েছে। গুম, খুন ও নির্যাতন করেছে। ফ্যাসিস্ট খুনি হাসিনা প্রশাসনকে অপব্যবহার করে যে কাজগুলো করেছে এর ফল কি হতে পারে তা ১৬ বছর পর স্বচক্ষে দেখিয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। এই শিক্ষাটা আমাদের নিতে হবে। এই একই কাজ যেন এখন থেকে আমরা না করি। যারা ভালো, ভালো কাজ করেছে, কোন অপকর্মের সাথে জড়িত ছিলো না তারা যে দলেরই হোক তাদের সাথে যেন নতুন করে অন্যায় না হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।