যান্ত্রিক ত্রুটির কবলে বিমান, ফিরে এলো চট্টগ্রামে
কারিগরি ত্রুটির কারণে ঢাকাগামী একটি ফ্লাইট মাঝপথ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে গেছে। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার কথা ছিল।
ল্যান্ডিং গিয়ারে সমস্যা ছিল। পাইলট ২৫ মিনিট আকাশে উড়ে আবার চট্টগ্রাম ফিরেছে। বিজি-১৪৮ কারিগরি ত্রুটির কারণে মাঝপথ থেকে ফেরত গেছে চট্টগ্রাম বিমানবন্দরে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল ৭টা ১৫ মিনিটে ফ্লাইট বিজি ১৪৮ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮৭ জন যাত্রী নিয়ে অবতরণ করেছিল।
৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর যান্ত্রিক ত্রুটিজনিত কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।