যাত্রীবাহী মাইক্রোবাস মনে করে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, একজন গ্রেফতার
, ২২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১১ মে, ২০২৬ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকু- উপজেলার অংশে যাত্রীবাহী গাড়ি ভেবে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা চালিয়েছে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র। এ সময় ধাওয়া দিয়ে এক চিহ্নিত ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
গত জুমুয়াবার (৮ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে, যার মধ্যে তিনটি ডাকাতির মামলা।
পুলিশ জানায়, মহাসড়কে ডাকাত চক্রটি দীর্ঘদিন ধরে বিশেষ কৌশলে ডাকাতি চালিয়ে আসছিল। তারা চলন্ত মাইক্রোবাস বা প্রাইভেট কার লক্ষ্য করে রড বা লোহার পাইপ নিক্ষেপ করতো। এতে চালক আতঙ্কিত হয়ে গাড়ি থামালে ঝোপ থেকে বের হয়ে যাত্রীদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নিত চক্রটি।
শুক্রবার রাতে একই কায়দায় পুলিশের একটি সাদা মাইক্রোবাসকে লক্ষ্য করে রড নিক্ষেপ করে। তারা সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে রডটি নিক্ষেপ করেছিল। কিন্তু সেটি ছিল পুলিশের গাড়ি। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে ডাকাতদের ধাওয়া করেন। এ সময় বেশিরভাগ সদস্য পালিয়ে গেলেও রবিউল হোসেনকে গ্রেফতার করা হয়।
সীতাকু- থানার ওসি মহিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে ডাকাতরা পুলিশের গাড়িতে রড নিক্ষেপ করেছিল। এরপর গাড়ি থেকে নেমে আমরা একজনকে হাতেনাতে গ্রেফতার করেছি।
গত বৃহস্পতিবার (৭ মে) রাতেও একই ধরনের কৌশলে সীতাকু- পৌর সদরের নুনাছড়া এলাকায় একটি বিয়ের মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দূর গ্যালাক্সিতে তারার ক্ষীণ স্রোত, ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন সূত্র
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












