যশোরে রক্তাক্ত ক্ষত নিয়ে হাসপাতালে হনুমান
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
রক্তাক্ত ক্ষত নিয়ে হাসপাতালে হাজির হয়েছে একটি হনুমান। যশোরের ঝিকরগাছায় ঘটে যাওয়া এই ঘটনাটি ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গত সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এসে উপস্থিত হয় আহত প্রাণীটি। চিকিৎসা নিতেই হাজির হয়েছিলো আহত হনুমানটি। সেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান তার চিকিৎসা দেন।
চিকিৎসা দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।
প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুমা আখতার জানান, ধারালো অস্ত্র দিয়ে হনুমানটির শরীরের পেছনের অংশে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত হওয়ার পর প্রাণীটি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলো। এমনকি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানাতেও গিয়েছিলো বলে জানা গেছে।
তিনি আরও জানান, হাসপাতালে এসে প্রথমে হনুমানটি চিকিৎসা শেডের একটি টেবিলে বসে পড়ে। পরে ফার্মেসি কক্ষে ঢুকে ওষুধের বোতল খুলে গন্ধ নেয় এবং কিছু খাওয়ারও চেষ্টা করে।
চিকিৎসার সময় প্রাণীটির আচরণ ছিলো বেশ শান্ত। কোনো ধরনের বাধা না দিয়ে চিকিৎসা নিতে দেয়। চিকিৎসকেরা ক্ষতস্থানে ভায়োডিন দিয়ে পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












