যশোরে এক কোটি খেজুরের বীজ বপন করবে জেলা প্রশাসন
যশোর সংবাদদাতা:
ঐতিহ্যবাহী খেজুর রস ও গুড় শিল্পের টেকসই সংরক্ষণের উদ্দেশ্যে জেলা জুড়ে চলতি বর্ষা মৌসুমে এক কোটি খেজুরের বীজ বপন করবে যশোর জেলা প্রশাসন।
পাশাপাশি জেলায় প্রায় ১৫ হাজার খেজুর গাছের চারা রোপনেরও উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এ কর্মসূচি শুরু হয়।
কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ খেজুর বীজ বপন ও চারা রোপন কর্মসূচি সম্পর্কে জানান যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোরের ৮টি উপজেলার মধ্যে অভয়নগর উপজেলায় ৩০ লাখ এবং বাকি ৭টি উপজেলার প্রতিটিতে ১০ লাখ করে মোট এক কোটি তাল বীজ বপন করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।