যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
নিজস্ব সংবাদদাতা:
গত ১৭ বছরে পরিকল্পনাহীনভাবে যত্রতত্র উন্নয়নের নামে গত ১৭ বছর অর্থ ব্যয় করায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এখনও ফান্ড সংকটে আছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, তবে অর্থসংকটের মধ্যেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর বাইশটেকী এলাকায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, উন্নয়ন কার্যক্রম চলমান থাকলেও তা বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে পরিকল্পনাহীনভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ ব্যয় করায় বর্তমানে সিটি করপোরেশন তহবিল সংকটে রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।