ডেঙ্গুতে মৃত্যুও প্রায় ৪শ’:
ম্যাজিস্ট্রেট সংকটে বন্ধ ভ্রাম্যমাণ আদালত
, ০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক লাখ ছুঁইছুঁই। একই সঙ্গে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও ৪০০ ছুঁইছুঁই। এদিকে রাজধানীর দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছে ডেঙ্গু-সংক্রান্ত বিশেষ অভিযানগুলো। এছাড়া সংস্থা দুটি সিদ্ধান্ত নিয়েছে, আপাতত প্রচার-প্রচারণা ও সতর্ক করার মধ্যেই সীমাবদ্ধ রাখবে তাদের কার্যক্রম।
ঢাকার দুই সিটির স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, মূলত ম্যাজিস্ট্রেট সংকটের কারণেই এক বছর ধরে ডেঙ্গুবিষয়ক ভ্রাম্যমাণ আদালত বন্ধ রয়েছে। পাশাপাশি অনেকটাই স্থবিরতা চলে এসেছে মশক নিধন কার্যক্রমেও। প্রশাসনিক সংকটের কারণে মশককর্মীদের সঠিকভাবে তদারকি করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সূত্র।
এ নিয়ে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. ইমরুল কায়েস চৌধুরী বলেন, আমাদের এরিয়ায় যেসব ডেঙ্গু রোগী রেকর্ডভুক্ত হয়, তার বেশির ভাগই ঢাকার আশপাশের এলাকা থেকে আসে। তাছাড়া ডিএনসিসিতে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল থাকার কারণে এখানে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে বেশি আসবে এটাই বাস্তব। তবে ডিএনসিসি এলাকার মূল বাসিন্দা ডিএনসিসির বাইরের চেয়ে কমই।
ডেঙ্গু নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমগুলো করে যাচ্ছি। ওষুধ ছিটানো হচ্ছে। লার্ভা নির্মূল করা হচ্ছে। কিন্তু বিশেষ অভিযান বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারছি না। আসলে আমাদের ম্যাজিস্ট্রেট সংখ্যাও সীমিত। যে কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাচ্ছে না।
ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীন বলেন, আমরা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের বলেছি তারা যেন সতর্কতামূলক অভিযান করেন। কিন্তু ভ্রাম্যমাণ আদালত বা জরিমানা আপাতত আমরা করছি না। আমাদের ম্যাজিস্ট্রেট সংকট এর বড় কারণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)