মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড -১০ জেলায় শৈত্যপ্রবাহ
আল ইহসান ডেস্ক:
এবারের শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর আগে ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। তা কমে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে এবং এই তাপমাত্রা রেকর্ড হয়েছে দেশের উত্তরের জেলা রাজশাহীতে। রাজশাহীর সঙ্গে আরও ৯ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানান, রাজশাহীতে রেকর্ড হওয়া ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ শীত মৌসুমের সর্বনিম্ন। তিনি আরও বলেন, আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা ওঠানামা করতে পারে, তবে চলতি মাসের ১০ বা ১১ তারিখের দিকে তাপমাত্রা বাড়তে পারে।
যে ১০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেগুলো হলো- রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।
আবহাওয়া অধিদপ্তরের শৈত্যপ্রবাহের শ্রেণি অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু শৈত্যপ্রবাহ, ৬.১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি শৈত্যপ্রবাহ, ৪.১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ, আর ৪ ডিগ্রির নিচে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।
চলতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছিল, এ মাসে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি হতে পারে তীব্র।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।