মোটা অঙ্কের টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে দেশ ছেড়েছে আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মী
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে সহজে বৈধ ও অবৈধপথে ভারতের বৃহৎ প্রবেশদ্বার যশোরের শার্শা সীমান্ত। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এ সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন বলে জানা গেছে।
সীমান্তপথে অবৈধভাবে যাওয়ার পাশাপাশি বেনাপোল ইমিগ্রেশনের প্রভাবশালী ও অসৎ কর্মকর্তাদের যোগসাজশে অর্ধশতাধিক পদধারী নেতাকর্মী ভারতে প্রবেশ করেছে।
এছাড়া, স্থানীয় অবৈধ ঘাট নিয়ন্ত্রণকারীদের মাধ্যমে অসংখ্য শীর্ষ নেতাকর্মী ছাড়াও বিভিন্ন মামলার আসামিরাও দেশ ছেড়েছে।
এর মধ্যে সর্বাধিক ভিড় লক্ষ্য করা গেছে শার্শার বহুল আলোচিত পুটখালি ও ঘিবা রুটে। যশোরে বনজঙ্গল পরিপূর্ণ প্রায় ৩০ কিলোমিটার অরক্ষিত সীমান্ত রয়েছে।
এ নেতাদের সীমান্ত পাড়ি দিতে সহায়তা করছে স্থানীয় সিন্ডিকেট। কৌশলে এমপি-মন্ত্রীসহ মামলার আসামিদের পার করতে চক্রটি দুই থেকে ১০ লাখ টাকা পর্যন্ত নিচ্ছে।
তবে সংশ্লিষ্ট সীমান্ত এলাকাগুলোর বিজিবি ও পুলিশ দাবি করেছে, মানব পাচারের কোনো ঘটনা ঘটছে না এবং বিজিবির টহল জোরদার করা হয়েছে।
যে পথে পাড়ি:
বৈধপথে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে ঢোকার সময় সাম্প্রতি ছাত্রলীগ নেতা ও বিজিবি সদস্যসহ তিনজন আটক হয়েছেন। তবে অবৈধ সীমান্তপথে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করতে পারেনি।
দীর্ঘকাল থেকেই বেনাপোল বন্দর থানার পুটখালি সীমান্ত মানব পাচার ও অবৈধ পথে ভারতে যাওয়ার নিরাপদ রুট হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। চোরাচালানের আরেকটি ব্যস্ত রুট হচ্ছে শার্শার ঘিবা রুট।
তবে এ দুই পথে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়লে বিকল্প রুট হয়ে ওঠে পেট্রাপোলঘেঁষা সাদিপুর রুট।
এ তিনটি পথেই সীমান্তকে আলাদা করেছে নদী। নদী পার হয়ে কম জনবসতির এলাকা দিয়ে ভারতে যাওয়া যায়। মোবাইল নেটওয়ার্ক দুর্বল থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও হুট করে অভিযান চালাতে পারে না।
তবে এ তিনটি রুটের মধ্যে পুটখালি ও ঘিবা রুটে সিন্ডিকেটের সদস্যরাই বর্তমানে আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পার করতে সহায়তা করছেন। সম্পর্কের কারণে প্রথমদিকে দু-একজনকে পারাপারে সহায়তা করলেও পরে এটিকে পরিণত করা হয়েছে মোটা অঙ্কের অর্থ আয়ের মাধ্যমে।
২ থেকে ১০ লাখ :
রাজনৈতিক পটপরিবর্তনের আগে স্থানীয় এ সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে। কিন্তু ৫ আগস্টের পর এটির নিয়ন্ত্রণ নিয়েছে বিপরীতধারার রাজনৈতিক কর্মীরা।
তবে তা-ই বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সীমান্ত পার হতে খুব বেশি কাঠখড় পোড়াতে হচ্ছে না। চক্রটিকে দুই থেকে ১০ লাখ টাকা পর্যন্ত দিয়ে কৌশলে সীমান্ত পার হচ্ছেন সাবেক এমপি-মন্ত্রীসহ বিভিন্ন মামলার আসামিরা।
ঘিবা সীমান্ত দিয়ে মানবপাচারের কাজে যুক্ত দুই সিন্ডিকেট সদস্যের সঙ্গে কথা বললে তারা নাম না প্রকাশের শর্তে জানান, 'এমপি-মন্ত্রীদের পাঠাতে ১০ লাখ টাকা এবং অন্যদের দুই থেকে পাঁচ লাখ টাকা করে নেওয়া হচ্ছে।'
ভারতে পৌঁছানোর পর এসব ব্যক্তি কলকাতাসহ বিভিন্ন এলাকায় হোটেল ও ফ্ল্যাট ভাড়া করে অবস্থান করছেন বলেও উল্লেখ করেন ওই দুই সদস্য।
দু'দেশের ইমিগ্রেশন সিল-সই নকল:
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যে-সব নেতাকর্মী ও অপরাধী সীমান্তপথে ভারতে পালাচ্ছে, তাদের অধিকাংশের পাসপোর্ট ও ভিসা রয়েছে। তবে ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে ধরা পড়ার ভয়ে তারা অবৈধপথে সীমান্ত পার হচ্ছে।
স্থানীয় সিন্ডিকেটের ওই দুই সদস্যও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন মামলার আসামিদের সঙ্গে পাসপোর্ট রয়েছে।
ইমিগ্রেশনে কড়াকড়ি থাকায় দালালচক্র পাসপোর্টে দুই দেশের ইমিগ্রেশন সিল ও সই নকল করে তাদের পাঠাচ্ছে বলে জানান ওই দুই ব্যক্তি।
বিশ্বস্ত প্রেস থেকে এ নকল সিল তৈরি করে দেওয়া হয় বলে জানা গেছে। এর ফলে অপরাধীরা নিরাপদে ভারতে আশ্রয় নিচ্ছে।
অন্যদিকে যাদের পাসপোর্ট-ভিসা নেই, তারা কলকাতা ও আশপাশের বিভিন্ন বাসাবাড়ি ও ফ্ল্যাটে অবস্থান করছেন বলে জানা গেছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।