মেয়েদের বিয়ের বয়স ৯ বছরে নামিয়ে আনতে চায় ইরাক
ইরাকের পার্লামেন্টে মেয়েদের বিয়ের বয়সসীমা ৯ বছরে নামিয়ে আনতে প্রস্তাব উত্থাপিত হয়েছে। এর জেরে সমালোচনা শুরু হয়েছে। ইরাকের জাস্টিস মন্ত্রণালয় থেকে এমন প্রস্তাব করা হয়।
প্রতিবেদনে বলা হয়, দেশটিতে বিদ্যমান আইনে নারীদের বিয়ের নূন্যতম বিয়ের বয়স ১৮ বছর। নতুন উত্থাপিত বিলে বলা হয়েছে, ধর্মীয় নেতা ও বেসামরিক বিচার সংশ্লিষ্টরা চাইলেই পারিবারিক ব্যাপারে নাক গলাতে পারবে।
এই বিলে মেয়েদের নূন্যতম বিয়ের বয়স ৯ ও ছেলেদের নূন্যতম বিয়ের বয়স ১৫ বছর করার প্রস্তাব করা হয়েছে।
এদিকে ইউনিসেফ জানিয়েছে, ইরাকে ২৮ শতাংশ নারীরা ১৮ বছরের আগেই বিয়ে করেছেন। এই আইন পাস হলে দেশটি অগ্রসর হবে না বলে মন্তব্য করেছে হিউম্যান রাইটস ওয়াচের গবেষক সারাহ।
গত জুলাইয়ের শেষ দিকে ইরাকের পার্লামেন্ট বিল প্রস্তাব করলে আইনপ্রণেতাদের তোপের মুখে তা বাতিল করা হয়। তবে ৪ আগস্ট শিয়া গোষ্ঠীর সমর্থন নিয়ে এই বিল আবারও প্রস্তাব করা হয়।
ইরাকের আইন মন্ত্রণালয় জানায়, বিলটির মূল উদ্দেশ্য ইরাকে ইসলামিক আইনকে মানদ- হিসেবে প্রতিষ্ঠা করা ও মেয়েদের অনৈতিক সম্পর্কে জড়ানো থেকে রক্ষা করা।
সারাহ সানবার বলেছে, ধর্মীয় নেতাদের বিয়ের ব্যাপারে কর্তৃত্ব দেওয়া হলে সেটি নারী পুরুষের সমতাভিত্তিক ইরাকি আইনে অবৈধ হবে। এই বিল পাস হলে মেয়েদের ভবিষ্যৎ তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে এবং দেশে নারী উন্নয়ন বাঁধাগ্রস্ত হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।