চাকরি ফেরত চান তৎকালীন বিডিআর সদস্যরা
‘বিডিআর বিদ্রোহের’ দায়ে তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) চাকরিচ্যুত সদস্যদের বাংলাদেশ বর্ডার গার্ডে (বিজিবি) ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন বিডিআর কল্যাণ পরিষদ ও চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা।
গতকাল জুমুয়াবার (৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিডিআর কল্যাণ পরিষদ ও স্বৈরাচার কর্তৃক চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত সকল বিডিআর সদস্যরা’ ব্যানারে চাকরিতে পুনর্বহালের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান বক্তারা।
মানববন্ধনে তারা বলেন, ২০০৯ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলসের হেডকোয়ার্টার পিলখানায় ‘বিডিআর বিদ্রোহের’ নাম দিয়ে একটা অপ্রত্যাশিত নীরবে হত্যাকা- হয়েছিল। এই হত্যাকা-ের দায় এড়াতে পিলখানাসহ সারা বাংলাদেশের বিভিন্ন স্থাপনার প্রায় ১৮ হাজার ৫১৯ জনের নামে মিথ্যা মামলা দিয়ে বিডিআর বিদ্রোহ নামে চালিয়ে দেওয়া হয়। তারা চাকরিচ্যুতসহ জেল-জুলুমের অত্যাচারের শিকার হন এবং এখনও অনেকে কারাগারে আছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।