মেয়র-চেয়ারম্যানরা কেউ সংসদ নির্বাচন করতে পারবে না -ইসি
নিজস্ব প্রতিবেদক:
জেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাবস্থায় কেউ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্ত কোনো চেয়ারম্যান ও মেয়ররা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিতে হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার)নির্বাচন কমিশন এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব আতিয়ার রহমানের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়র ও চেয়ারম্যানদের প্রার্থী হওয়া: উপজেলা পরিষদ, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়রের পাশাপাশি বিভিন্ন সরকারি/স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্তশাসিত ও সরকারি অনুদানপ্রাপ্ত অফিস/প্রতিষ্ঠানের বা কর্পোরেশন অথবা সংবিধিবদ্ধ সংস্থা, কর্তৃপক্ষ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহে চুক্তিভিক্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য পদ্ধতিগতভাবে পদত্যাগ করতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।