মেহেরপুরে মাচা পদ্ধতিতে চিচিঙ্গা চাষ, ফলন ও দামে খুশি কৃষকরা
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯২ শামসী সন , ২৭ জুলাই, ২০২৪ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
মেহেরপুর সংবাদদাতা:
মেহেরপুরের বিভিন্ন মাঠে প্রায় ৬০ হেক্টর জমিতে মাচা পদ্ধতি ব্যবহার করে পুষ্টিগুণসমৃদ্ধ সবজি চিচিঙ্গার আবাদ করা হচ্ছে। স্বল্প সময় ও অল্প খরচের এ সবজি চাষে লাভবান হচ্ছেন অনেক কৃষক। এখন চিচিঙ্গা তোলার ভরা মৌসুম। জেলার বিভিন্ন বাজারে এখন ভালো দামে বিক্রি হচ্ছে চিচিঙ্গা। জেলার মানুষের তরকারি চাহিদা মিটিয়েও বিভিন্ন এলাকার পাইকার ব্যবসায়ীরা ট্রাকভর্তি করে চিচিঙ্গা নিয়ে যাচ্ছেন ঢাকা, বরিশাল, সিলেট, চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরে। প্রতিকেজি চিচিঙ্গা পাইকারি বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ২৫ টাকা। আর খুচরা বাজারে এ সবজির দাম ৩০ টাকা কেজি।
মেহেরপুর সদর উপজেলার, রামদাসপুর গ্রামের কৃষক জামাল হোসেন এক বিঘা জমিতে উচ্চ ফলনশীল বঙ্গরেখা জাতের চিচিঙ্গা আবাদ করেছেন। জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক ও মাচা তৈরিতে তার বিঘাপ্রতি খরচ হয়েছে ১৫ হাজার টাকা। এখন এক বিঘা জমি থেকে প্রতি সপ্তাহে দুদিন করে চিচিঙ্গা বিক্রি করছেন।
চাষি জামাল হোসেন জানান, প্রতি সপ্তায় অন্তত ৫ থেকে ৬ মণ করে চিচিঙ্গা বিক্রি হচ্ছে। প্রতিমণ চিচিঙ্গা পাইকারি বিক্রি হচ্ছে ৬০০ টাকা দরে। ইতোমধ্যে তিনি প্রায় এক লাখ টাকার চিচিঙ্গা বিক্রি করেছেন। তিন মাসে তিনি আরও লাখেরও অধিক টাকার চিচিঙ্গা বিক্রির আশা করছেন।
ষোলমারি গ্রামের চাষি নাহিদ আলম বলেন, গেল বছর আামি এক বিঘা জমিতে চিচিঙ্গা আবাদ করেছিলাম। উৎপাদন খরচ বাদ দিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকা লাভ হয়েছিল। এবারও এক বিঘা জমিতে চাষ করেছি। একাধারে তিন মাস চিচিঙ্গা বিক্রি করতে পারব। এ বছরে সব সবজির দাম ভালো হওয়ায় চিচিঙ্গার চাহিদা আছে বাজারে। জমি থেকে প্রতি সপ্তাহে দুদিন করে পাইকাররা চিচিঙ্গা নিয়ে যায়। আবার স্থানীয় বাজারেও আমরা বিক্রি করি। অন্যান্য সবজির চেয়ে চিচিঙ্গার চাহিদা এ বছর অনেক বেশি,দামও ভালো।
ষোলমারি গ্রামের পাইকার ব্যবসায়ী মিশকাত, মিন্টু ও রামদাসপুরের মুন্তাজ আলী জানান, আমাদের অঞ্চলে উৎপাদিত সবজির চাহিদা বাইরের জেলায় অনেক ভালো। অন্যান্য সবজির পাশাপাশি যে চিচিঙ্গা আবাদ হয়, সে চিচিঙ্গা দেখতে অনেক ভালো। খেতেও সুস্বাদু। আমরা প্রতিনিয়ত অন্যান্য সবজির সঙ্গে ট্রাকভর্তি করে ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামে বিক্রি করি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)