মেসে থাকা উপদেষ্টারা চড়ে ৬ কোটির গাড়িতে, পরে ৪০ লাখের ঘড়ি -বুলু
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, সরকারের কয়েকজন উপদেষ্টার মলিন চেহারা এখন রসালো হয়ে গেছে। তারা আগে হলে-মেসে থাকলেও এখন চড়েন ৬ কোটি টাকার গাড়িতে। গায়ে দেন ৩০ হাজার টাকার পাঞ্জাবি আর হাতে পরেন ৪০ লাখ টাকার ঘড়ি। তাদের তদবিরে প্রশাসন অতিষ্ঠ হয়ে উঠেছে।
গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) নোয়াখালীর চৌমুহনীতে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বরকতউল্লা বুলু বলেন, নতুন দলের (এনসিপি) এক নেতা বাড়ি যেতে এক শর অধিক গাড়িবহর নিয়ে গেছেন। ইন্টারকন্টিনেন্টালে ৫ কোটি টাকার ইফতার খাওয়ান। আগে ৫০০ টাকার পাঞ্জাবি পরলেও এখন পরেন ৩০ হাজার টাকার পাঞ্জাবি।
জুতা পরেন ৫০ হাজার টাকার। ব্যবসায়ী-প্রশাসন তাদের তদবির আর বদলি বাণিজ্যে অতিষ্ঠ। মব জাস্টিজের নামে মানুষের ঘরবাড়িতে হামলা-নৈরাজ্য করা হচ্ছে। এর থেকে মুক্তি পেতে হলে দেশে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।