রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

‘মেসেজ’ সিন্ডিকেটের পকেটে ডিমের হাজার কোটি টাকা

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, রাত ১:৪৯
‘মেসেজ’ সিন্ডিকেটের পকেটে ডিমের হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক:
অনুসন্ধানে দেখা যায়, ডিমের দামে মধ্যস্বত্বভোগীদের একচ্ছত্র নিয়ন্ত্রণ। উৎপাদক খামারিদের কোনো ভূমিকাই নেই। বিক্রির সময়ও খামারিরা জানেন না ডিমের দাম কত করে ধরা হবে। সরবরাহ যেমনই হোক, নিজেদের বিনিয়োগ নিরাপদ রাখতে মোবাইলে মেসেজের আশ্রয় নেয় আড়তদাররা। মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় বিভিন্ন পর্যায়ের দাম। বিভিন্ন পন্থায় খামারিদের জিম্মি করে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে চলছে ডিম সিন্ডিকেটের সদস্যরা। অনেক সময় ট্রাকে থাকতেই হাতবদল হয়ে বেড়ে যায় দাম।
প্রতিটি ডিমের দামের দুই টাকাই চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, দেশে প্রতিদিন গড়ে পাঁচ কোটি ডিম উৎপাদন হয়। এই হিসাবে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা ও বছরে প্রায় তিন হাজার ৬৫০ কোটি টাকা তুলে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা।
দেশের সবচেয়ে বেশি ডিম উৎপাদন হয় টাঙ্গাইলে; এর মধ্যে আবার উৎপাদনের হাব ঘাটাইল উপজেলা। প্রতিদিন প্রায় ১১ লাখ ডিম সেখান থেকে আসে ঢাকার বিভিন্ন বাজারে। খামারি আছে সাড়ে নয়শো।
ঘাটাইলের জামুরিয়ার খামারি সুজা মিয়া বলেন, ‘ঢাকার ব্যবসায়ীরা আড়তদারদের দামের যে মেসেজ দেন, ওই দামেই ডিম বিক্রি করতে হয়। উৎপাদন করেও আমরা দাম নির্ধারণ করতে পারি না। এটা শুধু ডিমের ক্ষেত্রে হয়, অন্য কোনো পণ্যে হয় না। ডিমের দাম বাড়ার পেছনের সবচেয়ে বড় কারণ এটি। ’
ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের কর্ণা গ্রাম। মধ্য কর্ণায় বিল্লাল হোসেনের ছয়টি শেডে ১৭ হাজার লেয়ার মুরগি। প্রতিদিন ডিমের উৎপাদন ১২শ থেকে-১৩শ পিস। ঘাটাইলের স্থানীয় আড়তদার মোস্তফা এন্টারপ্রাইজের কর্মীরা দুদিন পরপর এসে খামারে উৎপাদিত ডিম নিয়ে যান। ২৯ অক্টোবরও ওই আড়তে আড়াই হাজার পিস ডিম দেন বিল্লাল। কিন্তু তখন তিনি ডিমের দাম কত পাবেন জানেন না।
বিকেলে মোস্তফা এন্টারপ্রাইজ থেকে খামারি বিল্লাল হোসেনকে মোবাইলে জানানো হয়, প্রতি পিস ডিম ১১ টাকা ১০ পয়সা দর নির্ধারণ হয়েছে।
এরপর ওই আড়তে গিয়ে কথা হয় স্বত্বাধিকারী মোস্তফা কামালের সঙ্গে। তিনি বলেন, ‘ঢাকা থেকে খামারির এ রেট এসেছে। ওই রেটের চেয়ে ২০ পয়সা কমিশন রেখে আমি ডিম বিক্রিও করেছি। এর মধ্যে প্রায় ১০ পয়সা ক্যারিং কস্ট (পরিবহন খরচ) ও ডিম ভাঙার খরচ। কিছুক্ষণ পরে ট্রাকে সেগুলো ঢাকায় পাঠানো হবে। ’
ঢাকায় কোন আড়তে ডিম বিক্রি করা হলো আর দাম কীভাবে নির্ধারণ হলো জানতে চাইলে মোস্তফা কামাল বলেন, ‘আমরা চার-পাঁচটা আড়তে রেট নেই। এরপর যেখানে ভালো দাম পাই, সেখানে বিক্রি করি। আর খামারিদের রেট আসে মেসেজের মাধ্যমে। ’
এ বিষে য়দীর্ঘসময় ধরে অভিযোগ করে আসছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনের সভাপতি সুমন হাওলাদার বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দিয়ে অনেক আগে থেকে বলা হচ্ছে যে অবৈধভাবে ডিমের দাম নির্ধারণ করে ডিম ব্যবসায়ী সমিতিগুলো। বেচাকেনার রসিদ ব্যবহার করে না, যে কারণে প্রতিদিন ডিমের দাম ওঠানামা করে। বাজার অস্থিতিশীল হয়। এ তথ্য সরকারের সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরে আমি দিয়েছি। ’
সুমন হাওলাদার বলেন, ‘এর পেছনে নিশ্চয় বড় কোনো সিন্ডিকেট কাজ করছে। প্রতিযোগিতা কমিশনে এদের নামে মামলাও হয়েছে বাজার সিন্ডিকেট করার কারণে। তারপরেও তারা বহাল তবিয়তে। এরা প্রান্তিক খামারিদের ধ্বংস করে নিজেরা কোটি কোটি টাকার সম্পদ গড়ছে। ’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ৮ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ৮ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ৮ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ৮ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ৮ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ৮ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ৮ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ৮ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ৮ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ৮ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ৯ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ৯ ঘণ্টা আগে