মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ১২
-১৬ বছরে ১০ বার প্রশ্নফাঁস করেছে চক্রটি -জড়িত বিএনপি-জামাতপন্থি চিকিৎসক -ফাঁস করা প্রশ্নে মেডিকেলে ভর্তি শতশত শিক্ষার্থী
, ২৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৪ আগস্ট, ২০২৩ খ্রি:, ৩০ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
১৬ বছরে ১০ বার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়া।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকায় সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ আলী মিয়া এই তথ্য জানান।
মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি সিআইডির হাতে গ্রেপ্তার ১২ ব্যক্তির বিষয়ে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ৩০ জুলাই থেকে ৯ আগস্ট রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করে সিআইডি।
গ্রেপ্তার ১২ ব্যক্তির মধ্যে কয়েকজন চিকিৎসক আছে।
সিআইডিপ্রধান মোহাম্মদ আলী মিয়া বলেন, ২০২০ সালের প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত একটি মামলার তদন্তের অংশ হিসেবে জসীম উদ্দীন ও মোহাম্মদ সালামকে গ্রেপ্তার করা হয়। প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা ছিলো জসীম। তার খালাতো ভাই সালাম স্বাস্থ্য শিক্ষা প্রেসের মেশিনম্যান। তারা আদালতে ৬৪ ধারার জবানবন্দি দেয়। তাদের জবানবন্দিতে সবশেষ গ্রেপ্তার ১২ জনের নাম আসে। তারা পলাতক ছিলো। অবশেষে তাদের গ্রেপ্তার করা সম্ভব হলো।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী মিয়া বলেন, ২০০১ থেকে পরবর্তী ১৬ বছরে চক্রের সদস্যরা ১০ বার মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে বলে তারা জানতে পেরেছেন। শিক্ষিত লোকজন এই চক্রে জড়িত। প্রশ্নপত্র ফাঁস করে তারা বিপুল অর্থের মালিক হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অনেক ব্যাংক চেক ও পরীক্ষার প্রবেশপত্র উদ্ধার করা হয়েছে। চক্রের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট বিশ্লেষণ করে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। তারা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন কি না, তাও খতিয়ে দেখা হবে।
সংবাদ সম্মেলনে সিআইডির পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তার ১২ জনের মধ্যে দুজন স্বামী-স্ত্রী। তারা হলেন- ময়েজ উদ্দিন আহমেদ ও সোহেলী জামান। ময়েজ প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম হোতা। সে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে। পরে ফেইম নামের কোচিং সেন্টারের মাধ্যমে মেডিকেলের প্রশ্ন ফাঁস চক্রে জড়ায়। কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করে সে অবৈধভাবে শত-শত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি করিয়েছে। সে প্রশ্নপত্র ফাঁস ও মানিলন্ডারিং উভয় মামলার এজাহারভুক্ত আসামি। ময়েজ ছাত্রশিবিরের নেতা ছিলেন। পরে সে জামায়াতের চিকিৎসক হিসেবে পরিচিতি পান। তার স্ত্রী সোহেলীও এই চক্রের সদস্য। সে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ফেইম কোচিং সেন্টারের মাধ্যমে ময়েজের সঙ্গে প্রশ্নপত্র ফাঁস চক্রে যুক্ত হয়। সোহেলী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক।
সিআইডির ভাষ্য, গ্রেপ্তার আবু রায়হান ঢাকা ডেন্টাল কলেজের ছাত্র ছিলো। সে ২০০৫ সালে প্রশ্ন পেয়ে ঢাকা ডেন্টাল কলেজে ভর্তি হয়। পরে ে প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। সে প্রাইভেট কোচিং সেন্টার চালাতো। সে কিশোরগঞ্জের হোসেনপুরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে বসতো।
সিআইডি বলছে, গ্রেপ্তার জেড এম সালেহীন মেডিকেল প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম হোতা। সে মেডিকেল প্রশ্নপত্র ফাঁস মামলার এজাহারভুক্ত আসামি। সে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাস করে। পরে থ্রি-ডক্টরস নামের কোচিং সেন্টারের মাধ্যমে মেডিকেল প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত হয় সে। প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে সে বিপুল অর্থের মালিক হয়েছে। সে ২০১৫ সালে র্যাবের হাতে একবার গ্রেপ্তার হয়েছিলো। শোভন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রদলের নেতা ছিলো।
সিআইডির ভাষ্য, গ্রেপ্তার জোবাইদুর রহমান মেডিকো ভর্তি কোচিং সেন্টারের মালিক। সে ২০০৫ সালে এই চক্রে যুক্ত হয়। সে জসীমের সহযোগী ছিলো। প্রশ্নপত্র ফাঁস করে গাড়ি, বাড়ি, নগদ অর্থসহ কোটি কোটি টাকা আয় করেছে সে। প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে সে অবৈধভাবে শত শত শিক্ষার্থীকে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি করিয়েছেন। সে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলো। পরবর্তীতে ছাত্রদলের কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক হন। বর্তমানে সে যুবদলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।
সিআইডি বলছে, গ্রেপ্তার জিলুর হাসান পঙ্গু হাসপাতালের (নিটোর) চিকিৎসক। সে ২০০৫ সালে এই চক্রের সঙ্গে যুক্ত হন। ২০১৫ সালের মেডিকেল পরীক্ষার সময় সে র্যাবের হাতে রংপুর থেকে একবার গ্রেপ্তার হয়েছিলো। রংপুর মেডিকেলে পড়ার সময় সে ছাত্রদলের নেতা ছিলো। সে বর্তমানে ড্যাবের সঙ্গে জড়িত। সে বিএনপির আহত নেতাদের চিকিৎসায় গঠিত দলের একজন সদস্য।
সিআইডির ভাষ্য, ইমরুল কায়েস তার বাবা আব্দুল কুদ্দুস সরকারের মাধ্যমে এই চক্রে জড়ায়। ইমরুল বেসরকারি কমিউনিটি-বেজড মেডিকেল কলেজ, ময়মনসিংহ থেকে পাস করে। গ্রেপ্তার জহিরুল ইসলাম জসীমের বড় ভাই। সে নিজে একটি চক্র চালাতো। প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে সে অনেক শিক্ষার্থীকে মেডিকেল কলেজে ভর্তি করিয়েছেন। গ্রেপ্তার রওশন আলী চক্রের হোতা জসীমের ঘনিষ্ঠ বন্ধু। রওশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলো। ২০০৬ সাল থেকে সে মেডিকেল প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত।
সিআইডি বলছে, গ্রেপ্তার আক্তারুজ্জামানও জসীমের সহযোগী ছিলো। সে মেডিকেল প্রশ্নপত্র ফাঁস মামলার এজাহারভুক্ত আসামি। ই-হক নামের কোচিং সেন্টার চালাতো সে। ২০১৫ সালে সে র্যাবের হাতে একবার গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার জহির উদ্দিনও জসিমের সহচর ছিলো। সে ঢাকার ফার্মগেটে ইউনিভার্সেল নামের একটি ভর্তি সহায়তা কেন্দ্র চালাতো। সে প্রাইমেট, থ্রি ডক্টরসসহ বিভিন্ন মেডিকেল কোচিং সেন্টারে ফাঁস করা প্রশ্নপত্র সরবরাহ করতো। গ্রেপ্তার আব্দুল কুদ্দুস টাঙ্গাইলের মিন্টু মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। সে অবসরে গেছেন। সেও জসীমের সহযোগী ছিলো। ২০০৬ সালে মেয়ে কামরুন নাহার ওরফে কলিকে ভর্তির মাধ্যমে সে এই চক্রে জড়ায়। পরে ছেলে ইমরুল কায়েসকে নিয়ে টাঙ্গাইল ও ময়মনসিংহে গড়ে তোলে প্রশ্নপত্র ফাঁসের সিন্ডিকেট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












