মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি
, ০১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৬ জুলাই, ২০২৬ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
মেট্রোরেলে বিজ্ঞাপন প্রচারের আয় ‘স্থাবর সম্পত্তি ভাড়া’ নাকি ‘বিজ্ঞাপন সেবা’ সে বিষয়ে করসংক্রান্ত অস্পষ্টতা নিরসনের দাবি জানিয়েছে অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেড।
রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে সেবা হিসাবে বিবেচনার দাবি জানিয়ে চিঠিও দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
এনবিআর সূত্রে জানা যায়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপন প্রচারের জন্য অ্যানেক্স কমিউনিকেশনস একটি চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান। বর্তমানে ভ্যাট আইনের সংজ্ঞা নিয়ে সৃষ্ট জটিলতা ও অস্পষ্টতার কারণে কর নির্ধারণে বিভ্রান্তি তৈরি হয়েছে। চিঠিতে প্রতিষ্ঠানটির দাবি, এনবিআরের বর্তমান এসআরও অনুযায়ী, মেট্রোরেলে বিজ্ঞাপন প্রদর্শন কোনোভাবেই ‘স্থাবর সম্পত্তি ভাড়া’র আওতাভুক্ত হতে পারে না।
চিঠিতে প্রতিষ্ঠানটি তাদের দাবির পক্ষে বেশ কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছে। যার মধ্যে রয়েছে- মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপন প্রদর্শন কোনো স্থায়ী অবকাঠামো বা সম্পত্তি ভাড়া দেওয়ার বিষয় নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট বিজ্ঞাপন সেবা। মেট্রোরেলের ট্রেনের ওপর বিজ্ঞাপন সংস্থার কোনো একচেটিয়া দখল বা নিয়ন্ত্রণ নেই; এটি মূলত নির্দিষ্ট দর্শক গোষ্ঠীর কাছে পৌঁছানোর একটি মাধ্যম মাত্র। ভারতের মেট্রোরেলসহ বিশে^র অন্যান্য দেশে মেট্রো রেলের বিজ্ঞাপন প্রচারকে ‘বিজ্ঞাপন সেবা’ হিসেবেই গণ্য করা হয় এবং সে অনুযায়ী কর আদায় করা হয়।
অ্যানেক্স কমিউনিকেশনস চিঠিতে দাবি করেছে, ‘স্থাবর সম্পত্তি ভাড়া’ এবং ‘বিজ্ঞাপন সেবা’র ওপর ভ্যাটের হার ভিন্ন। ফলে সঠিক শ্রেণিবিভাগ না হওয়ায় ব্যবসায়িক ও করসংক্রান্ত জটিলতা বাড়ছে। কর বিভাগের এই অস্পষ্টতা নিরসন হলে মেট্রোরেলের বিজ্ঞাপনী খাতের পরিধি আরও বাড়বে এবং রাজস্ব আহরণ প্রক্রিয়া সহজ হবে। তাই এ বিষয়ে দ্রুত যথাযথ নীতিমালা প্রণয়ন ও কর সংক্রান্ত অস্পষ্টতা দূর করার জন্য এনবিআর কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমলাতান্ত্রিক কর্তৃত্ব টিকিয়ে রাখতেই ক্ষমতা দেয়া হয়নি বিইআরসিকে
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে কেরোসিনের দাম ভারতের চেয়ে দ্বিগুণ, পেট্রোলে ১৫ টাকা বেশি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ -ড. মঈন খান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক -শেখ হাসিনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মানবাধিকার সুরক্ষায় বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই -তারেক রহমান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিএনজিচালিত যানবাহনে ভাড়া বেশি নিলে ব্যবস্থা -সড়ক পরিবহনমন্ত্রী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা -রিজভী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইল্যান্ডের ওপরে লাগানো সূর্যমুখী ফুলের গাছগুলো সেজে উঠেছে ফুলে ফুলে। রাজশাহীর মেহেরচন্ডী এলাকা।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)