মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর
মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ আগামী শনিবার (৪ নভেম্বর) উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের এ অংশের উদ্বোধন করবেন। ওইদিন উত্তরা-আগাওরগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
এম এ এন ছিদ্দিক বলেন, ‘আগামী ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন। ওদিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ৫ নভেম্বর থেকে মেট্রোরেল স্বাভাবিকভাবে চলাচল করবে।’
এম এ এন ছিদ্দিক জানান, আগামী ৫ নভেম্বর থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উভয় দিকে ১০ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করবে। বেলা সাড়ে ১১টার পর থেকে মতিঝিল থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধু ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল স্টেশনে মেট্রোরেল থামবে বলে জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
তিনি বলেন, তবে বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আগারগাঁও থেকে উত্তরা উত্তর অংশে মেট্রো ট্রেনের সময় ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।