মূল্যস্ফীতির অসময়ে বাড়ছে ‘সরকারি’ পানির দাম
গত ১৪ বছরে ১৪ বার পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। এবারও দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে। এজন্য কারিগরি সমীক্ষা শেষ করেছে সংস্থাটি। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। বিশ্লেষকরা বলছেন, এমনিতেই মূল্যস্ফীতি চেপে বসে আছে সবার ঘাড়ে, পানির দাম বাড়ানো হলে পরিস্থিতি আরও খারাপ হবে। জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। সবকিছুতে নেতিবাচক প্রভাব পড়বে।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, পানির দাম বাড়ানোর বিষয়ে একরকম নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে তারা। কিছু প্রক্রিয়া শেষ করে নতুন দাম ঘোষণা করা হবে।
জানা গেছে, রাজধানীর গ্রাহকদের পাঁচটি শ্রেণিতে ভাগ করে এবার পানির দাম নির্ধারণ করা হবে। নিম্ন, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত- এ পাঁচ শ্রেণিকে আলাদা আলাদা দামে পানি সরবরাহ করবে ওয়াসা। দাম নির্ধারণের ক্ষেত্রে বিল্ডিং কোড-২০০০ অনুসরণ করা হবে। অর্থাৎ যিনি যত বেশি বর্গফুট আয়তনের বাড়িতে থাকেন, তাকে তত বেশি বিল পরিশোধ করতে হবে।
এরই মধ্যে এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ বিষয়ক কারিগরি সমীক্ষা করেছে সংস্থাটি। গ্রাহকদের পাঁচ শ্রেণিতে ভাগ করে দাম নির্ধারণ করতে প্রস্তাবও দেওয়া হয়েছে। দাম নির্ধারণের ক্ষেত্রে এলাকাভিত্তিক মৌজার দর, গৃহকর, ন্যাশনাল বিল্ডিং কোড এবং মাসিক আয়ের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।
ঢাকা ওয়াসার কারিগরি সমীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন এমন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, যারা ২৫০০ বর্গফুট আয়তনের বাসায় থাকেন তাদের উচ্চবিত্ত হিসেবে নির্ধারণ করা হয়েছে। ১৫০০ থেকে ২৫০০ বর্গফুটের কম আয়তনের বাসায় যারা বসবাস করছেন তারা উচ্চ মধ্যবিত্ত। ১০০০ থেকে ১৫০০ বর্গফুটের কম আয়তনের বাসায় যারা বসবাস করছেন তারা মধ্যবিত্ত এবং ১০০০ বর্গফুট আয়তনের নিচের বাসায় যারা বসবাস করছেন তারা নিম্নবিত্ত। আর বস্তিবাসীদের নিম্ন আয়ের মানুষ হিসেবে বিবেচনা করা হয়েছে।
বর্তমানে ঢাকা ওয়াসার আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ১০০০ লিটার পানির দাম দিতে হয় ১৫ টাকা ১৮ পয়সা। নতুন যে দাম প্রস্তাব করা হয়েছে সে অনুযায়ী, প্রতি ১ হাজার লিটার পানির দাম নিম্নবিত্তদের জন্য পড়বে ১৮ টাকা ৭৫ পয়সা। মধ্যবিত্তদের জন্য ২৫ টাকা, উচ্চ মধ্যবিত্তদের জন্য ৩১ টাকা ২৫ পয়সা এবং উচ্চবিত্তদের জন্য ৩৭ টাকা ৫০ পয়সা দাম পড়বে। তবে নিম্ন আয়ের মানুষের জন্য অর্থাৎ বস্তিবাসীর জন্য আগের দামই থাকতে পারে বলে জানা গেছে।
অন্যদিকে ঢাকা ওয়াসার বাণিজ্যিক গ্রাহকদের বর্তমানে প্রতি ১০০০ লিটার পানির মূল্য দিতে হচ্ছে ৪২ টাকা। নতুন প্রস্তাব অনুযায়ী তাদের দিতে হবে ৫০ টাকা।
বর্তমানে ঢাকা ওয়াসার গ্রাহক প্রায় ৪৩ লাখ ৮৮ হাজার। প্রতিবছর প্রায় ১০ হাজার নতুন গ্রাহক তৈরি হয়। ওয়াসার মোট গ্রাহকের সাড়ে ১১ শতাংশ বাণিজ্যিক গ্রাহক।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।