ভারতে মুসলিমবিদ্বেষ:
মুসলিম তরুণীকে জীবন্ত পুড়িয়ে হত্যা হিন্দু যুবকের
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১২ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
কলকাতার রাজপথে এক ভয়াবহ ও পৈশাচিক ঘটনার সাক্ষী হলো হিন্দুত্ববাদী ভারতের পশ্চিমবঙ্গ। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শাগুফতা পারভীন নামে এক মুসলিম নারীকে গায়ে কেরোসিন ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে সিদ্ধার্থ চারিওয়াল নামে এক উগ্রতাবাদী হিন্দু যুবকের বিরুদ্ধে।
গত ৬ এপ্রিল এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই নারী। তবে চাঞ্চল্যকর এই ঘটনাটি ভারতের সংবাদমাধ্যমগুলো এড়িয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
ঘটনাটি শুরু হয় গত ৪ এপ্রিল। কলকাতার প্রাণকেন্দ্র ময়দান এলাকায় চাকরির সাক্ষাৎকারের কথা বলে শাগুফতাকে ডেকে আনে অভিযুক্ত হিন্দুত্ববাদী সিদ্ধার্থ চারিওয়াল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়দান সংলগ্ন বাবুঘাট এলাকায় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সিদ্ধার্থ শাগুফতাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু শাগুফতা সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
শাগুফতার পরিবারের অভিযোগ, প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে আগে থেকে সাথে রাখা কেরোসিন শাগুফতার গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয় সিদ্ধার্থ। জনবহুল এলাকায় এমন পৈশাচিক কা- দেখে স্থানীয়রা ও কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তার শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল। দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার (৬ এপ্রিল) তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
মৃত্যুর কোলে ঢলে পড়ার আগ মুহূর্তে অসীম সাহসের পরিচয় দেন শাগুফতা। অসহ্য যন্ত্রণার মাঝেও তিনি পুলিশের কাছে জবানবন্দি দিয়ে যান। তিনি স্পষ্ট জানান, সিদ্ধার্থ চারিওয়ালই তাকে পুড়িয়ে মেরেছে। তিনি বলেন, ধর্মীয় পার্থক্যের কারণে তিনি বিয়ের প্রস্তাব মানতে রাজি হননি, আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ঘাতক।
এই পৈশাচিক ঘটনাটি ৬ এপ্রিল ঘটলেও ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এটি গুরুত্ব পায়নি। অনেক ক্ষেত্রে অপরাধীর নাম বা ধর্মীয় পরিচয় আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নেটিজেনদের দাবি, ভুক্তভোগী যদি অমুসলিম এবং অভিযুক্ত যদি মুসলিম হতো, তবে ভারতের কতিপয় সংবাদমাধ্যম এটিকে ‘লাভ জিহাদ’ বা সাড়াজাগানো শিরোনাম করে প্রচার করত। কিন্তু এখানে ভুক্তভোগী মুসলিম হওয়ায় এবং অভিযুক্ত হিন্দুত্ববাদী হওয়ায় মিডিয়া রহস্যজনকভাবে চুপ রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে মাইকে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিধবা কার্ড দেয়া হলেও এমপির বউ সবার আগে পাবে’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে -অ্যাটর্নি জেনারেল
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিটির ইজারা চুক্তির প্রতিবাদে অনশনে শ্রমিকরা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিচ্ছন্নতাকর্মীদের মৃত্যুজনিত ঝুঁকি ভাতা ৪ লাখ টাকা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাক্ষীর অপেক্ষায় বছরের পর বছর পার, ঝুলে আছে সাড়ে ৩ হাজার মামলা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)