ভারতে মুসলিমবিদ্বেষ:
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
, ১৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছানী, ১৩৯৪ শামসী সন , ০১ জুলাই, ২০২৬ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লাখ মানুষের নাম বাদ দেয়াকে কেন্দ্র করে তীব্র মানবিক ও রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। নির্বাচনের পর রাজ্যে হিন্দুত্ববাদী বিজেপি সরকার ঘোষণা করেছে- যেসব বাসিন্দার নাম ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর)-এর আওতায় ভোটার তালিকা থেকে কাটা গেছে, তারা আর কোনো সরকারি রেশন বা কল্লাণমূলক প্রকল্পের সুবিধা পাবেন না। সরকারের এই পদক্ষেপের ফলে লাখ লাখ মুসলিম এখন তীব্র অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
গত ৪ জুন পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে জারি করা একটি নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের রেশন কার্ড নিষ্ক্রিয় করে দেয়া হবে। এর পাশাপাশি, পূর্ববর্তী সরকারের আমলের আর্থিক সাহায্য প্রকল্প 'লক্ষ্মীর ভা-ার' (যা বর্তমান সরকার পরিবর্তন করে 'অন্নপূর্ণা যোজনা' নামকরণ করেছে এবং টাকার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ রুপি করেছে)-এর সুবিধাভোগীদের ক্ষেত্রেও এই তালিকা ধরে ভেরিফিকেশন বা যাচাইকরণ শুরু হয়েছে। ফলে ভোটার তালিকা থেকে বাদ পড়ারা এই নগদ অর্থ সহায়তা থেকেও বঞ্চিত হচ্ছেন।
হুগলি জেলার দুই সরকারি স্কুল শিক্ষক ইমতিয়াজ আহমেদ ও তার ভাই মুন্সি সিদ্দিক আহমেদ বছরের পর বছর নির্বাচন পরিচালনার কাজ করা সত্ত্বেও ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। তাদের মতে, এটি একটি সুনির্দিষ্ট রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ এবং এর মূল লক্ষ্য মুসলিম সম্প্রদায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাপবিত্র মহাসম্মানিত ১২ই রবীউল আউয়াল শরীফ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শহর প্রদক্ষিণ ও সমাবেশ
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রগকাটা জামাত-শিবির স্বরূপে ফিরেছে -নুরুল হক নুর
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য আইনে ৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাটছে না গ্যাস সংকট, বাড়ছে ভোগান্তি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ব্যাংকে অলস টাকার নতুন রেকর্ড
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইনশৃঙ্খলায় মানুষের অস্বস্তি কাটেনি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৩৭ কোটি টাকার তালিকা কাজে লাগেনি, আবার ৬৭৬ কোটির প্রকল্প
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির একটি সমন্বিত মিশ্রণ নিয়ে আমরা এগোচ্ছি -অর্থমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগর পথে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সুনামগঞ্জের ৭ যুবক নিখোঁজ
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যারা বড় বড় কথা বলছেন, গত ১৭ বছর তাদের রাজপথে দেখিনি: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)