মুসলমানের চব্বিশ ঘন্টা দ্বীনি কাজের ফিকিরেই থাকা উচিত
প্রতিদিনের মতো অনন্তকালব্যাপী জারীকৃত সুমহান সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উপলক্ষে আজিমুশ্বান রাজারবাগ দরবার শরীফে আয়োজিত হয়েছে মাহফিল মুবারক। এদিন লাইলাতুল জুময়াহ শরীফ বাদ মাগরিব কেন্দ্রীয় ছাত্র আনজুমান মজলিশ অনুষ্ঠিত হয়॥
বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ ও তওবা মুবারক এবং মকবুল মুনাজাত শরীফ বাদ কুল কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক করেন সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি।
নসীহত মুবারক উনার মধ্যে- মুসলমানের দ্বীনি জিন্দেগীর বিভিন্ন বিষয়ের উপর তিনি আলোকপাত করে বলেন- একজন মুসলমানের চব্বিশ ঘন্টা দ্বীনি কাজের ফিকিরেই থাকা উচিত। মুসলমানের কোন কাজ ইবাদত বন্দেগী হতে খালি নয়। সেজন্য সুন্নত মুবারক প্রচার কেন্দ্র চালু করা হয়েছে যাতে নিজে সুন্নত মুবারক আমলের পাশাপাশি সবার মাঝে সুন্নত মুবারক প্রচার করতে পারে। মসজিদ মাদরাসা প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, নিজে নিজে মসজিদ মাদরাসা প্রতিষ্ঠা করতে না পারলেও অন্তত তার সাধ্য মুতাবিক মসজিদ মাদরাসা প্রতিষ্ঠার কাজে শরীক থাকুক। দ্বীনি ইলম হাসিল করার জন্য অনেক কিতাবাদি রেসালা শরীফ প্রকাশ করা হচ্ছে। সেগুলো নিজে পাঠ করবে অন্যদেরকে পাঠ করাবে। সুমহান সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ অনন্তকালব্যাপী জারাী করা হয়েছে যাতে সবসময় প্রশংসা ছানা ছীপত করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বীনি প্রচার প্রসার করার জন্য সীরাতুল মুস্তাকীম চালু করা হয়েছে। সকলে এখানে লেখালেখির মাধ্যমে হক বিষয়টি প্রচার প্রসার করতে পারে। এখন পবিত্র কুরবানীর মৌসুম চলছে, এসময় ফরজ কুরবানীতে শরীক হবার জন্য উৎসাহিত করা, কুরবানীর দিন মসজিদ মাদরাসা ইয়াতিমখানার জন্য পশুর চামড়া সংগ্রহ করা সবই দ্বীনি কাজের অর্ন্তভুক্ত। সবাইকে মনে রাখতে হবে দুনিয়াবী জীবন ক্ষনস্থায়ী আর আখিরাতের জীবন চিরস্থায়ী। কার কখন মউতের ডাক এসে যায় কেউ বলতে পারবেনা। অতএব হক সিলসিলায় দাখিল হয়ে সিলসিলার যাবতীয় কাজের সাথে জড়িত থাকলে ইন্তেকালের পরেও সহজে সদকায়ে জারীয়ার সওয়াব তার আমলনামায় যেতেই থাকবে। প্রত্যেকের হায়াতে জিন্দেগীতে যতটুকু নেক কাজ করা যায় ততটুকুই কামিয়াবীর কারন হবে। পবিত্র জিলহজ্ব মাসের মাসের প্রথম দশ দিনের রোজাসহ অন্যান্য আমলগুলো করার জন্য দিকনির্দেশনা মুবারক দান করে আজিমুশ্বান নসীহত মুবারক সমাপ্ত করেন।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।