মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ইলমে তাছাওউফ

মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৪২)

শায়েখ বা মুর্শিদ ক্বিবলা যখন যা আদেশ করবেন তখন তা পালন করাই মুরীদের জন্য সন্তুষ্টি লাভের কারণ
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, সকাল ৫:৩৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৫৫
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৪২)

(২০) মহান মুর্শিদ ক্বিবলা তিনি যা আদেশ করবেন তা নির্দ্বিধায় পালন করবে। আর যে বিষয়ে নিষেধ করবেন নিসংকোচে তা থেকে বিরত থাকবে। যদিও মুরীদের কাছে তা শরীয়তের খেলাফ মনে হতে পারে; কিন্তু হাক্বীক্বতে তা খেলাফ নয় বরং তা মুরীদের জন্য ভালাই ও কামিয়াবীর কারণ। যা পালনের মাধ্যমে মুরীদের কাঙ্খিত সফলতা অর্জিত হবে।
মূলত: বিনা চূ-চেরায় দ্বিধাহীনচিত্তে শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার আদেশ মুবারক পালন করার জন্য যেমন ইলিমের প্রয়োজন, তেমনি প্রয়োজন অন্তরের বিশুদ্ধতাও।
মহান আল্লাহ পাক উনাকে যেমন উনার বান্দাগণের মধ্যে আলিমগণই বেশী ভয় করেন, হাক্বীক্বীভাবে উনার আদেশ-নিষেধ পালন করেন। উনার পূর্ণ আনুগত্য করেন। ঠিক হাক্বীক্বী মহান আল্লাহ পাক উনার নৈকট্যশীল বান্দা বা আল্লাহওয়ালা উনাদেরকে হক্কানী-রব্বানী আলিম বা কঠোর রিয়াজত-মাশাক্কাতকারী, যিকির-ফিকিরকারী মুরীদগণও চিনতে পারেন, ওলীআল্লাহ উনাদের হাক্বীক্বী মর্যাদা-মর্তবাও উনারা অনুধাবন করতে পারেন। যার কারণে উনারা পূর্ণ আনুগত্যশীল হয়ে দ্বিধাহীনচিত্তে শায়েখের আদেশ-নিষেধ পালন করতে কুণ্ঠাবোধ করেন না।
এ প্রসঙ্গে বর্ণিত আছে যে, একবার আমিরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার একজন মুরীদ বিষন্ন মনে উনার দরবার শরীফে উপস্থিত হলেন। তিনি যেমন ছিলেন ফক্বীহ, তেমনি ছূফী সম্প্রদায়ের। তিনি মুরীদকে বিষণœ বদনে দেখে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? তোমার এত অস্থির-পেরেশানীর কারণ কি? সেই মুরীদ শায়েখের নিকট আদবের সাথে নিজের পেরেশানীর কারণ বর্ণনা করলেন। বললেন, “হুযূর! আমি বিবাহ করেছি, আমার আহলিয়াকে (স্ত্রী) নিয়ে বাড়ীতে যাওয়ার পথে একদল ডাকাত এসে আমাদের সমস্ত মাল-সম্পদ লুট করে নেয়। আমার স্ত্রীকেও তারা নিয়ে গেছে। অনেক কোশেশ করেও কোন ফল হয়নি। অর্থাৎ সেদিন থেকে এ পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু তার কোন সন্ধান পাইনি। ”
মুরীদের কাছ থেকে ঘটনা সব শুনে আমিরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি তিনি শুরুতে কিছুই বললেন না। এদিকে মুরীদের অস্থিরতা ক্রমশঃ বেড়েই চললো। কিন্তু মুর্শিদ ক্বিবলার অনুমতি না পাওয়ায় কোথাও খোঁজ খবর নেয়াও সম্ভব হচ্ছে না। এমনিভাবে কিছু সময় অতিবাহিত হলো।
উল্লেখ্য, মহান আল্লাহ পাক উনার কোন কাজই যেমন হিকমত থেকে খালি নয় তদ্রুপ আল্লাহওয়ালা অর্থাৎ মহান আল্লাহ পাক উনার মাহবুব মকবুল বান্দাগণের কোন কাজও হিকমত শুন্য নয়।
বেশ কিছুক্ষণ পর আমিরুল মু’মিনীন, সাইয়্যিদুশ শুহাদা, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার জেব হতে একটি দশ টাকা বের করে সেই মুরীদকে দিয়ে পতিতালয়ে যাওয়ার নির্দেশ দিলেন। মুর্শিদ ক্বিবলার নির্দেশ মুবারক শুনে মুরীদ প্রথমে কিছুটা হতভম্ব হলেন। হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সেই মুরীদ ছিলেন মোটামোটি দ্বীনদার, তাছাউফপন্থী। শায়েখের আদেশ মুবারককে অগ্রাধিকার দিতেন।
উক্ত মুরীদ শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার আদেশের প্রতি কোনরূপ চূ-চেরা, কীল ও কাল না করে মুর্শিদ ক্বিবলা উনার নির্দেশনা মুতাবিক পতিতালয়ের দিকে রওয়ানা হলেন।
পতিতালয়টি ছিলো খুব মশহুর। ইতিমধ্যে সেখানে খবর ছড়িয়ে পড়েছে যে, এখানে একজন নতুন মেয়ে নিয়ে আসা হয়েছে। যাকে এখন পর্যন্ত কেউ স্পর্শ করার সুযোগ পায়নি। সেই মুরীদ যখন পতিতালয়ে গেলেন উনাকে দেখে পতিতালয় সংশ্লিষ্ট লোকজন আশ্চর্য হলো। ছূফী সম্প্রদায়ের লোকজনতো এখানে আসার কথা না। কিন্তু পরক্ষণে এটা তাদের পেশা চিন্তা করে কিছু না বলে উনাকে প্রবেশের অনুমতি দিলো। তিনি তখন উনার শায়েখের দেয়া টাকা যথাস্থানে দিয়ে উদ্দেশ্য হাছিলের জন্য নির্ধারিত কক্ষের দিকে রওয়ানা হলেন।
আর উনাকে জানানো হলো যে, কয়েকদিন হলো, একজন নতুন মেয়ে নিয়ে আসা হয়েছে। এ পর্যন্ত কেউ তাকে স্পর্শ করতে পারেনি। সেই মেয়ে খাওয়া-দাওয়া কিছুই করে না। সারাক্ষণ কান্না-কাটি করে। দরজা-জানালা সব বন্ধ করে ভিতরে থাকে। বাহিরে বের হয় না।
উক্ত মুরীদ এ সমস্ত কথা শুনে জিজ্ঞাসা করলেন কোথা থেকে, কিভাবে তাকে নিয়ে আসা হয়েছে? সংশ্লিষ্ট লোকজন তা সবিস্তারে জানালো যে, কোথা থেকে কিভাবে কখন নিয়ে আসা হয়েছে। তিনি তাদের এ সমস্ত বর্ণনা শুনে অবাক হলেন। কিন্তু তাদেরকে কিছু বললেন না এবং বুঝতেও দিলেন না। বিভিন্নভাবে হাকডাক করা হলো কিন্তু কিছুতেই কক্ষের দরজা খোলা গেলো না। একে একে সকলে শত কোশেশ করেও ব্যর্থ হলো। সেই ব্যক্তি সব কিছুই দেখতে থাকলেন। আর মনে মনে গভীরভাবে চিন্তা-ফিকির করতে লাগলেন। পরে উক্ত মুরীদ নিজে গিয়েই দরজার কড়া নেড়ে ডাকা-ডাকি করতে লাগলেন। তারপরও মেয়েটি দরজা খুলছে না।
পরিশেষে সেই ব্যক্তি তিনি নিজের বিস্তারিত পরিচয় দিয়ে মেয়েটিকে দরজা খুলতে বললেন। মেয়েটি নিজের আহাল বা স্বামীর কন্ঠস্বর মনে করে দরজা খুললো। দরজা খুলে সত্যিই দেখলো, তার সামনে তার আহাল বা স্বামী দাঁড়িয়ে।
অতঃপর সেই ব্যক্তি মহান আল্লাহ পাক উনার অশেষ রহমতের কথা স্মরণ করে শুকরিয়া আদায় করতঃ পতিতালয় থেকে তাকে মুক্ত করে আনার ব্যবস্থা করলেন। (অসমাপ্ত)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৫ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৬ দিন আগে তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম ১০ নভেম্বর, ২০২৬ কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক… ৬ নভেম্বর, ২০২৬ সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৫ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) ২৮ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) ২৭ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) ২৬ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) ২৫ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬) ৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর… ২৪ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) ২২ অক্টোবর, ২০২৬