সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
ইলমে তাছাওউফ

মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৩৮)

কামিল শায়েখ উনার প্রতি সর্বক্ষেত্রে বিশুদ্ধ আক্বীদা ও হুসনে যন পোষণ করা মুরীদের জন্য কামিয়াবী হাছিলের কারণ
এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, সকাল ৬:২৯
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৩৮)

(গত ৮ রমাদ্বান শরীফের পর)
কেননা মহান আল্লাহ পাক উনার নৈকট্য মুবারক লাভের চেষ্টায় নিমগ্ন থাকা সুলূকের পথে সালিক বা মুরীদের এমন একটি গুরুত্বপূর্ণ অবস্থান যে, এ সময় সালিক যেমন প্রতি-মুহূর্তে আত্মিক উন্নতি ও অগ্রগতির দিকে দ্রুত ধাবিত হয়, বিভিন্ন মাকামের সাথে সম্পৃক্ত হয়। তেমনি অবনতি ও মারাত্মক ক্ষতিরও সম্ভাবনা থাকে প্রবল।
মানব জীবনের প্রধান শত্রু ইবলীস। ইবলীস সালিক বা মুরীদের এ উন্নতি ও অগ্রগতিকে সহ্য করতে পারে না। তাই সুলূকের পথে মহা বিপর্যয় সৃষ্টি করতে সে সদা তৎপর। মুরীদকে সে নানা প্রকার প্রলোভন দেখাতে থাকে। সেক্ষেত্রে মুরীদ কোন কোন সময় নিজেকে সবচেয়ে শ্রেষ্ঠ ও মর্যাদাশীল মনে করার অবকাশ পায়। ফলে উন্নতি ও অগ্রগতির পরিবর্তে অধঃপতনের যাত্রা শুরু হয়।
এ প্রসঙ্গে ইমামে রব্বানী, হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “সালিক উরুজ বা উর্ধ্বারোহণকালে অনেক সময় ঐ সকল ব্যক্তিবর্গের মাকামের ঊর্ধ্বে নিজেকে উপনীত হতে দেখে, যাদের শ্রেষ্টত্ব ও বুযূর্গী-সম্মান সর্বস্বীকৃত ও সর্ববাদী। ”
এ সর্ববাদী শ্রেষ্ঠ ব্যক্তিবর্গকে নিজের চেয়ে অতি নগন্য মনে করা, মুরীদের পদস্খলনের একটি দিক। পাপমতি ইবলীসের বহুমুখী কুতৎপরতার এবং মুরীদের পদস্খলনের আরো অনেক দিক রয়েছে। তন্মধ্যে যেটি সবচেয়ে বিষ সদৃশ বা অত্যন্ত ক্ষতিকারক তা হচ্ছে- স্বীয় পীর ছাহেব অর্থাৎ শায়েখ উনার পবিত্রতম ছোহবত মুবারক বা উনার সংসর্গ, নৈকট্য মুবারককে অবমূল্যায়ন করা, ছোহবত মুবারক থেকে বিমুখ হওয়া। কেননা ছোহবত থেকে বিরত হলেই শয়তানের কর্তব্য কাজ সহজেই সম্পাদিত হয়। মুরীদকে ইচ্ছামত পরিচালিত করতে পারে। এমতাবস্থায় সালিক যদি শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত মুবারক থেকে সরে পড়ে তখন সে যেমন মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় তেমনি ইবলীস শয়তানও সালিককে মহান আল্লাহ পাক ও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে হাছিল করার পথ থেকে সরিয়ে দেয়ার সর্বনিকৃষ্ট কাজে সফল হয়ে অত্যন্ত খুশি হয়। নাঊযুবিল্লাহ!
এ প্রসঙ্গে বর্ণিত আছে যে, সাইয়্যিদুত ত্বয়িফা, হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি উনার এক মুরীদের একবার ধারণা হলো, “আমি কামিল ওলীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। কাজেই আমার জন্য আর পীর ছাহেব ক্বিবলা উনার ছোহবতে না থেকে নির্জনে একাকী থাকাই উত্তম। ” এ ভেবে সে নির্জনে অবস্থান করতে লাগলো।
একদিন গভীর রাতে কয়েকজন লোক সেখানে উট নিয়ে উপস্থিত হয়ে বললো, আপনাকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। আপনি আমাদের সাথে চলুন। উক্ত দরবেশ তাদের সাথে উটে আরোহণ করে রওয়ানা হলো। বেশ কিছুক্ষণ ভ্রমণের পর তাকে একটি মনোরম স্থানে নিয়ে তারা উপস্থিত হলো। এখানে সুন্দর সুন্দর লোক, নানা জাতীয় উপাদেয় খাদ্য, সুমিষ্ট ফল ও বাগান রয়েছে। সম্মুখে সুপেয় পানির নহর প্রবাহিত হচ্ছে। পবিত্র ফজর উনার পূর্ব পর্যন্ত সেখানে সে অবস্থান করতো, তার কথিত বেহেশতের স্বাদ উপভোগ করতো, অতঃপর ঘুমিয়ে পড়তো। নিদ্রা ভঙ্গ হলে সে নিজেকে দেখতে পেতো, সে তার ঘরের দরজায় পড়ে রয়েছে। বেশ কিছুদিন এভাবে চলতে থাকে। সে নিয়মিত উটে আরোহণ করে তার কথিত বেহেশতে ভ্রমণ করে, বেহেশতে আহার করে। ফলে তার মধ্যে আরো বেশী অহঙ্কার ও গৌরব বদ্ধমূল হয়ে গেলো। এক পর্যায়ে সে তার বুযূর্গী সম্পর্কে বিভিন্ন প্রকার দাবি করতে লাগলো।
পর্যায়ক্রমে এ খবর গিয়ে পৌঁছলো সাইয়্যিদুত ত্বয়িফা, হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে। একদিন তিনি সে দরবেশের খানকায় গিয়ে দেখলেন, সে খুব শান-শওকতের সাথে বসে আছে। সাইয়্যিদুত ত্বয়িফা, হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তিনি তার অবস্থা জানতে চাইলেন। সে আগাগোড়া সমস্ত কথা বর্ণনা করলো। সাইয়্যিদুত ত্বয়িফা, হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, “আজ রাতে তুমি তোমার কথিত সেই বেহেশতে পৌঁছলে অবশ্যই তিনবার-
لَاحَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ الْعَلِىِّ الْعَظِيْمِ
“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম” এই দোয়া পড়ে ফুঁ দিবে।
পরবর্তী রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো, সে উটে সওয়ার হয়ে তার সেই কথিত বেহেশতে গিয়ে পৌঁছলো। সুলত্বানুল আরিফীন, হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি উনার প্রতি তার বিশ্বাস ছিলো না, তারপরও অনিচ্ছাসত্ত্বে পরীক্ষামূলকভাবে উনার শিখানো-
لَاحَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ الْعَلِىِّ الْعَظِيْمِ
অর্থ: “মহান আল্লাহ পাক উনার সাহায্য ব্যতীত (শয়তানের ধোঁকা হতে বিরত থাকা এবং নেক কাজে মশগুল হওয়ার) ক্ষমতা ও শক্তি কারো নেই” এ দোয়া সে পড়লো। এই কালিমাটি উচ্চারিত হওয়া মাত্র উপস্থিত সকলেই প্রমোদ আসর ভেঙ্গে চিৎকার করে তাকে একাকী ফেলে, যে যেদিকে পথ পেলো পালিয়ে গেলো। অতঃপর সে নিজেকে আবিষ্কার করলো, সে একটি নাপাক ও অতি ময়লাযুক্ত স্থানে বসা ও তার চারপাশে ছড়ানো-ছিটানো রয়েছে মৃত ব্যক্তিদের হাড়-গোড়। এই দৃশ্য দেখে সে চমকে উঠলো ও নিজের ভুল বুঝতে পেরে খালিছ তওবা করলো। পুনরায় সুলত্বানুল আরিফীন, হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি উনার দরবার শরীফে গিয়ে হাজির হলো। এখন তার অন্তরের দৃঢ় বিশ্বাস হলো যে, মুরীদের পক্ষে মুর্শিদ ক্বিবলা উনাকে ছেড়ে একাকী নির্জনে অবস্থান করা বিষতুল্য। (তাযকিরাতুল আওলিয়া, মাকতুবাতে সদী) (অসমাপ্ত)

-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৪ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৫ দিন আগে তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম ৬ দিন আগে কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক… ৬ নভেম্বর, ২০২৬ সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৫ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) ২৮ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) ২৭ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) ২৬ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) ২৫ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬) ৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর… ২৪ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) ২২ অক্টোবর, ২০২৬