রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
ইলমে তাছাওউফ

মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২১)

সালিক বা মুরীদ তার গুরুত্বপূর্ণ সকল কাজ যথাযথভাবে শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার দিক-নির্দেশনা মুবারক অনুযায়ী করবে
এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, রাত ২:৩৮
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২১)

রুহুল মায়ানী গ্রন্থকার বলেছেন, “ফক্বীহ ও ছূফী বা ইবাদতকারীদের কাছে পরামর্শ না নিয়ে ফাসিক-ফুজ্জার ও বেদ্বীন, বদদ্বীনদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করলে সুফলের চেয়ে কুফলই বেশী হতে পারে। ” পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
إِسْتَرْشِدُوا العَاقِلَ تَرْشُدُوْا وَلَا تَعْصُوْهُ فَتَنْدَمُوْا
অর্থ: “সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “জ্ঞানী ব্যক্তিদের থেকে পরামর্শ গ্রহণ করবে এবং উনাদের বিরুদ্ধাচরণ করবে না, অন্যথায় অনুতাপ করতে হবে। ” (তাফসীরে আদ্ দুররুল মানছুর, জালালাইন, মাযহারী, রুহুল মায়ানী, মায়ারেফুল কুরআন, বয়ানুল কুরআন, বায়হাক্বী শরীফ ও ইবনে আদী)
আর “উলুল আলবাব” বা জ্ঞানী ব্যক্তিদের অবস্থা বর্ণনা প্রসঙ্গে “সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার আয়াত শরীফ উল্লেখ করে ইরশাদ মুবারক করেন-
اَلَّذِيْنَ يَذْكُرُوْنَ اللهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ
অর্থ: “উনারাই হচ্ছেন জ্ঞানী ব্যক্তি, যারা দাঁড়ানো, বসা ও শোয়া অর্থাৎ সর্বাবস্থায় মহান আল্লাহ পাক উনার যিকিরে লিপ্ত। ’ (পবিত্র সূরা আলে ইমরান শরীফ, পবিত্র আয়াত শরীফ- ১৯১)
অন্য আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
অর্থ: “তোমরা যারা জানো না, তারা আহলে যিকির আল্লাহওয়ালা, হক্কানী-রব্বানী আলিম উনাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। ” (পবিত্র সূরা নহল শরীফ, পবিত্র আয়াত শরীফ- ৪৩)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُوْنَ وَجْهَهٗ
অর্থ: উনাদের ছোহবতকে লাযেম (অত্যাবশ্যক) করে নাও যারা সকাল-সন্ধ্যা (সর্বাবস্থায়) মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টির জন্য যিকিরে মশগুল থাকেন। (পবিত্র সূরা কাহাফ শরীফ, পবিত্র আয়াত শরীফ- ২৮)
অর্থাৎ নিজেকে ওই সকল ব্যক্তিদেরই ছোহবতে কুরবান বা উৎসর্গ করতে হবে, সর্বপ্রকার সম্পর্ক ও মনোযোগ উনাদের দিকে রাখতে হবে এবং যে কোন কাজে উনাদের কাছ থেকেই নির্দেশনা নিতে হবে। কেননা, উনারা সব সময় সর্বাবস্থায় মহান আল্লাহ পাক উনার যিকির-ফিকির, ইবাদত-বন্দেগীতে মশগুল। উনারা উনাদের আমল মুবারক একান্তভাবে মহান আল্লাহ পাক উনার রেযামন্দী-সন্তুষ্টি মুবারক হাছিলের লক্ষ্যেই করেন। যার কারণে উনারাই ভালো জানেন কোনটা ভালো, কোনটা মন্দ। পরিশেষে উনারাই সাহায্য ও বিজয় লাভ করেন। ” কাজেই উনাদের পরামর্শ বা দিক-নির্দেশনা নিতে হবে। (তাফসীরে মায়ারেফুল কুরআন)
অতএব উপরোক্ত আলোচনা দ্বারা এটাই প্রমাণিত হলো যে, পারস্পরিক পরামর্শ ভিত্তিক কাজ করা মহান আল্লাহ পাক উনার সুন্নত, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সুন্নতের অন্তর্ভুক্ত।
কাজেই প্রত্যেক মুরীদের জন্য একান্ত দায়িত্ব-কর্তব্য হচ্ছে, তার গুরুত্বপূর্ণ সকল কাজ করার পূর্বে নিজ শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে জানিয়ে উনার দিক-নির্দেশনা মুবারক অনুযায়ী সমস্ত কিছু সম্পন্ন করা। আর তিনি যা নির্দেশ মুবারক করবেন তা বিনা চূ-চেরায় মেনে নেয়া। অন্যথায় মুরীদের জন্য ক্ষতির সম্ভাবনা রয়েছে। একটি ঘটনা হতে এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়-
হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি। তিনি বছরায় অবস্থানকালে মাঝে মাঝে সেখানকার অন্যতম শ্রেষ্ঠ বুযূর্গ হযরত আবি ইয়াকুব আখতার রহমতুল্লাহি আলাইহি উনার নিকট যেতেন। উনার অপূর্ব চরিত্র মাধুর্য ও ইলিমের গভীরতা দেখে হযরত আবি ইয়াকুব আখতার রহমতুল্লাহি আলাইহি উনাকে তিনি অত্যন্ত মুহব্বতের চোখে দেখতেন। হযরত আবি ইয়াকুব আখতার রহমতুল্লাহি আলাইহি উনার একজন খুব ছূরত, আলিমা এবং মুত্তাক্বী বিবাহযোগ্যা মেয়ে ছিলেন। তিনি উনার এ মেয়েকে হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি উনার সাথে বিবাহ দিতে ইচ্ছা পোষণ করলেন। একবার তিনি নিজেই হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি উনার নিকট বিবাহের প্রস্তাব প্রেরণ করেন। হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি তিনি এতে সম্মতি জ্ঞাপন করলেন। তবে শর্ত দিলেন, আমার মুর্শিদ ক্বিবলা হযরত আমর ইবনে উছমান মাক্কী রহমতুল্লাহি আলাইহি উনার অনুমতি নিতে হবে। অতঃপর তিনি উনার মুর্শিদ ক্বিবলা উনাকে বিষয়টি জানিয়ে অনুমতির অপেক্ষায় থাকলেন।
সব শুনে হযরত আমর ইবনে উছমান মাক্কী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন- বিবাহ শাদী করে সংসারী হওয়া এক কথা, আর তরীক্বতের পথে রিয়াজত-মাশাক্কাত করা অন্য কথা। এ দু’টি পথের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। তুমি যে পথ অবলম্বন করেছো এবং তাতে বহুদূর অগ্রসরও হয়েছো, সে অবস্থায় বিবাহ করলে তোমার তাকমীলে পৌঁছতে অনেক বাধার সৃষ্টি হবে। তুমি ব্যর্থও হতে পারো। তুমি এক কাজ করতে পারো, এই মুহূর্তে তোমার বিবাহ করা ঠিক হবে না। তুমি এখন বিবাহ করো না।
হযরত আমর ইবনে উছমান মাক্কী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার মুরীদ হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি উনাকে নছীহতমূলক উপদেশ প্রদান করলেন, কিন্তু হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি উনার মনে বিবাহ করার ইচ্ছা অত্যন্ত প্রবল হয়েছিল, এ জন্য তিনি উনার শায়েখের আদেশ মুবারক বুঝতে না পেরে উনাকে না জানিয়েই বিবাহ সম্পন্ন করেন।
অন্যদিকে হযরত আবি ইয়াকুব রহমতুল্লাহি আলাইহি তিনি উনাকে নানাভাবে বুঝিয়ে বিবাহ করার জন্য উৎসাহিত করে উনাকে রাজী করাতে সমর্থ্য হন। এর কিছু দিনের মধ্যেই হযরত আমর ইবনে উছমান মাক্কী রহমতুল্লাহি আলাইহি তিনি বিষয়টি জানতে পারলেন।
এ কারণে হযরত আমর ইবনে উছমান মাক্কী রহমতুল্লাহি আলাইহি তিনি কষ্ট পেলেন এবং মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি উনার প্রতি অসন্তুষ্ট হলেন। তিনি হযরত আবি ইয়াকুব রহমতুল্লাহি আলাইহি উনার প্রতিও আশ্চর্য হলেন যে, উনার ন্যায় একজন বুযূর্গ ব্যক্তি তুচ্ছ পার্থিব স্বার্থের খাতিরে হযরত মনছুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি উনার মত একজন উত্তম ব্যক্তিকে নিসবত-কুরবত মুবারক হাছিলের কোশেশে বিঘœ সৃষ্টি করলেন! (চলবে)

-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৩ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ দিন আগে তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম ৫ দিন আগে কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক… ৬ নভেম্বর, ২০২৬ সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৫ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) ২৮ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) ২৭ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) ২৬ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) ২৫ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬) ৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর… ২৪ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) ২২ অক্টোবর, ২০২৬