মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) স্থাপত্য নিদর্শন
মুন্সীগঞ্জ সদর উপজেলার দরগাহবাড়ি এলাকায় অবস্থিত বাবা আদম শহীদ মসজিদটি নির্মিত হয় উনার ইন্তেকালের ৩১৯ বছর পর ১৪৮৩ খ্রিষ্টাব্দে, বাংলার সুলতান জালাল উদ্দিন ফতেহ শাহের শাসনামলে। ইতিহাসে উল্লেখ রয়েছে, তৎকালীন বিক্রমপুরের শাসক মালিক কাফুর শাহ মসজিদটি নির্মাণ করেন। বর্ণিত আছে, প্রখ্যাত মুসলিম প্রচারক হযরত বাবা আদম শহীদ রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফের পাশে মসজিদটি নির্মাণ করা হয়। এই মুসলিম বুযূর্গ ‘বাবা আদম’ নামেই বেশি পরিচিত।
বাবা আদম উনাকে ঘিরে মুন্সীগঞ্জে রয়েছে নানা ইতিহাস ও জনশ্রুতি। ইতিহাস থেকে জানা যায়, তিনি মধ্যপ্রাচ্য থেকে ১১৭৩ সালে তৎকালীন বিক্রমপুর পরগনার রামপালে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসেন। তখন এ অঞ্চলে সেন শাসকদের শাসন ছিলো। সেন শাসক বল্লাল সেনের সঙ্গে তিনি জিহাদ করেন। ১১৭৮ সালে মিরকাদিম এলাকায় জিহাদরত অবস্থায় বাবা আদম শহীদ হন। পরে বর্তমান দরগাহবাড়ি এলাকায় তাকে দাফন করা হয়।
বাবা আদম উনার জন্মস্থান ও জীবন নিয়েও বিভিন্ন মত রয়েছে। একটি বর্ণনা অনুযায়ী, তিনি ১০৯৯ সালে তায়েফে জন্মগ্রহণ করেন। পরে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য ইরাকের বাগদাদে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার সান্নিধ্যে আসেন। তাছাউফের শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতবর্ষে আসেন তিনি।
স্থাপত্যশৈলীর দিক থেকেও মসজিদটি অনন্য। উত্তর-দক্ষিণে লম্বা মসজিদটির দৈর্ঘ্য প্রায় ৪৩ ফুট এবং প্রস্থ ৩৬ ফুট। প্রায় চার ফুট পুরু দেয়াল লাল পোড়ামাটির ইট, সুরকি ও চুনের গাঁথুনিতে নির্মিত। সম্মুখভাগে রয়েছে তিনটি খিলানাকৃতির প্রবেশপথ। বর্তমানে মাঝের প্রবেশপথটি ব্যবহার করা হয়। প্রবেশপথের দুই পাশে রয়েছে একই আকৃতির দুটি জানালা।
মসজিদের ভেতরে রয়েছে গ্রানাইট পাথরের দুটি আকর্ষণীয় স্তম্ভ। চার কোণায় রয়েছে ত্রিভুজাকৃতির স্তম্ভ। পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি মেহরাব। খিলান, দরজা, স্তম্ভের পাদদেশ, মেঝে ও ছাদের কার্নিশের নিচে পাতলা ইট কেটে ফুটিয়ে তোলা হয়েছে মুসলিম স্থাপত্যকলার নান্দনিক নকশা। প্রধান মেহরাব ও প্রবেশপথ পোড়ামাটির লতাপাতা ও জ্যামিতিক নকশায় অলংকৃত। মসজিদের সামনের ভাগের ওপরের দিকে কালো পাথরের একটি ফলকে ফরাসি ভাষায় খোদাই করা লেখা রয়েছে। পূর্ব দেয়ালে রয়েছে আরবি লিপিতে উৎকীর্ণ শিলাফলক।
মসজিদটির বয়স প্রায় ৫৫০ বছর পেরিয়ে গেছে। বর্তমানে পাঁচ কাতারে একসঙ্গে দুই শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। জুমাতে মসজিদের ভেতর ও বাইরে মিলিয়ে প্রায় ৫০০ থেকে ৭০০ মুসল্লির সমাগম হয়।
১৯৪৮ সাল থেকে ঐতিহাসিক এ স্থাপনাটি বাংলাদেশ সরকারের প্রতœতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। ১৯৯১ সালে বাংলাদেশ ডাক বিভাগ বাবা আদম মসজিদের ছবি সংবলিত একটি ডাকটিকিট প্রকাশ করে।
তবে দীর্ঘদিন ধরে যথাযথ সংস্কার ও সংরক্ষণের অভাবে মসজিদটির বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। দেয়ালের কোথাও কোথাও শ্যাওলা জমেছে, কয়েকটি স্থানে দেখা দিয়েছে ফাটল। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির পানি মসজিদের ভেতরে গড়িয়ে পড়ে বলেও অভিযোগ রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সউদীতে ১৩শ’ বছর পুরোনো মসজিদ
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্পেনের কুরতুবা বা কর্ডোবা মসজিদ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিলেটে ৯০০ বছরের প্রাচীন ‘গায়েবি মসজিদ’
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অলৌকিক ঘটনা ও ঐতিহ্যের স্মারক বিবিচিনি মসজিদ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরামিডের রহস্যভেদ নিয়ে নতুন তথ্য!
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উসমানীয় স্থাপত্যের কালজয়ী প্রতীক নীল মসজিদ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউরোপের সর্বশেষ ইসলামী দুর্গ স্পেনে কী দেখেছিলেন ইবনে বতুতা?
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কালকিনির মসজিদ বাইতুর রাইয়ান, যার সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












