বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে যুবকের মৃত্যু, হাসপাতালে ৪
, ২৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নোয়াখালীর সদর উপজেলায় বারবিকিউ পার্টিতে অ্যালকোহল–মিশ্রিত স্থানীয়ভাবে ‘ঝাক্কাস’ নামে পরিচিত একটি পানীয় পান করে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর অসুস্থ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় একটি বাগানে এ ঘটনা ঘটে।
রোববার (৪ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, নিহত যুবক সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন। এরপর বন্ধুদের নিয়ে ওই বাগানে বারবিকিউ পার্টির আয়োজন করেন তিনি। সেখানে মদের সঙ্গে বিভিন্ন উপকরণ মিশিয়ে ‘ঝাক্কাস’ নামে একটি অ্যালকোহলযুক্ত পানীয় তৈরি করে পান করেন তারা। পানীয়টি পান করার পরপরই তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা ওই যুবককে মৃত ঘোষণা করেন।
অন্য চারজনের মধ্যে একজনকে একটি বেসরকারি হাসপাতালে এবং তিনজনকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ রাজিব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে ভর্তি হওয়া তরুণেরা বিষাক্ত মদ পান করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তারা ঠিক কী ধরনের পানীয় বা মাদক গ্রহণ করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান জানান, ‘ঝাক্কাস’ নামের ওই অ্যালকোহল–জাতীয় পানীয়ের বিষক্রিয়ায় একজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
তিনি আরও জানান, হাসপাতালে নিহত যুবকের মরদেহের ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশের জহরত আদিব চৌধুরী
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলপিজি ও অটোগ্যাসের দাম কেন বাড়ল, কারণ জানাল বিইআরসি
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারি, যুক্তরাষ্ট্রে চীনা নারী গ্রেপ্তার
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১৪
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টুঙ্গিপাড়ায় এনসিপির আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি না করার অঙ্গীকার
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন জামাত আমির -রাশেদ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, সঙ্গে ওয়াকিটকি-হ্যান্ডকাফ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারে নৈরাজ্যের মধ্যেই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উত্তরাঞ্চলের রাস্তা যেন মরণফাঁদ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)