কালকিনির মসজিদ বাইতুর রাইয়ান, যার সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের
, ১৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৯ জুলাই, ২০২৬ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্থাপত্য নিদর্শন
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট বাজারে অবস্থিত মসজিদে বাইতুর রাইয়ান। মসজিদটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে দর্শনার্থীদের ভিড় জমছে। মসজিদটিতে একসাথে আড়াই’শ মানুষ নামাজ আদায় করতে পারেন।
এই মসজিদের সৌন্দর্য ও পরিচিতি দিনদিন জেলাসহ আশপাশের জেলাগুলোয় ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে এর সৌন্দর্যের জন্য ফরাসি ডিজাইন প্রতিযোগিতা ‘গ্লোবাল ডিএনএ প্যারিস অ্যাওয়ার্ড’ অর্জন করে। বাংলাদেশি স্থাপত্য প্রতিষ্ঠান কিউবইনসাইড ডিজাইন লিমিটেডের পক্ষ থেকে প্রধান স্থপতি খন্দকার আসিফুজ্জামান রাজন এ সম্মাননা গ্রহণ করেন। এর কারুকার্য এবং নান্দনিক সৌন্দর্য পুরস্কৃত হওয়ায় মুসল্লিসহ খুশি দর্শনার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালে আড়িয়াল খাঁ নদের পাশে ৪৬৪ বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত হয় মসজিদটি। মসজিদের প্রধান আকর্ষণ চারটি টাওয়ার। যা দেখলে যে কারো চোখ আটকে যাবে। সেই সাথে ভেতরে প্রবেশ করার সাথে সাথেই বিশাল খিলান আকৃতির দরজা দর্শনার্থীদের আরও বেশি মুগ্ধ করে।
মসজিদের স্থায়িত্ব ও নান্দনিকতার জন্য লাল ইট ব্যবহার করা হয়েছে। এ ছাড়া মেঝেতে মার্বেল পাথর ব্যবহার করা হয়। গম্বুজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন তা ভেসে থাকে এবং এর মধ্য দিয়ে আসা প্রাকৃতিক আলো ভেতরে প্রবেশ করে। এতে মসজিদের সৌন্দর্য আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
গরমের মৌসুমে ভেতরের চারপাশ ঠান্ডা রাখার ব্যবস্থা করা আছে। এ ছাড়া আড়িয়াল খাঁ নদের পাড়ে নির্মাণ হওয়ায় দিনের বেলায় একরকম সৌন্দর্য ও রাতের বেলায় ভিন্ন রকম সৌন্দর্য দেখা যায়। তাই জুমার দিনে উপজেলা শহর, গ্রাম ও জেলার বাহির থেকেও মুসল্লিরা এসে নামাজ আদায় করেন। সৌন্দর্য দেখতে বিকেলবেলা ও রাতে মানুষ আসে।
অনেক মুসল্লি নামাজ পড়তে এসে বলেন, ‘মসজিদের সৌন্দর্য একটু আলাদা, অন্য মসজিদ থেকে দেখতে অনেকটা ব্যতিক্রম। এর কারুকার্যও ব্যতিক্রম। মসজিদের ভেতরে কোনো লাইট ছাড়া আলো প্রবেশ করে। যা নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিরামিডের রহস্যভেদ নিয়ে নতুন তথ্য!
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উসমানীয় স্থাপত্যের কালজয়ী প্রতীক নীল মসজিদ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউরোপের সর্বশেষ ইসলামী দুর্গ স্পেনে কী দেখেছিলেন ইবনে বতুতা?
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৫)
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের মালদহর ঐতিহাসিক তাঁতীপাড়া মসজিদ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সের ইতিহাসে মুসলিম অবদানের এক জীবন্ত দলিল
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাজ-উল-মসজিদ ভারতের সর্ববৃহৎ মসজিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুনামগঞ্জে কালের সাক্ষী শত বছরের পুরনো ঐতিহ্যবাহী পাগলা বড় মসজিদ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উমাইয়া আমলের মুসলিম স্থাপত্য ‘কুসাইর আমরা দুর্গ’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আফ্রিকার দেশ ঘানার ঐতিহাসিক স্থাপত্য ‘লারাবাঙ্গা মসজিদ’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্দরের ঐতিহাসিক নিদর্শন হযরত বাবা সালেহ রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












